ঢাকা ০৯:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে ইয়াবাসহ ২ গ্রেফতার, পালিয়েছে মূলহোতা জুমেল Logo সাংবাদিক জিল্লুরের স্ত্রী ফাহমিদা হক পেলেন বিএনপির মনোনয়ন Logo সংসদে চা শ্রমিকদের ভিটাভূমির অধিকার নিশ্চিতের দাবি এমপি ফয়সলের Logo মাধবপুরে ৮৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ উদ্বোধন Logo লাখাইয়ে চুরির মোটরসাইকেল ও মোবাইলসহ যুবক আটক, পুলিশে সোপর্দ Logo সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও অনলাইন ডাটাবেজ তৈরির পরিকল্পনা Logo অতীতে ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দেওয়া যাবে: নাহিদ ইসলাম Logo মজুদদারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে ডিসি-এসপিদের নির্দেশ Logo সুরমা চা বাগানে নারী পর্যটক গণধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার Logo চুনারুঘাটে লজ্জাবতী বানর উদ্ধার, কালেঙ্গা বনে অবমুক্ত

মাধবপুরে ট্রাকভর্তি খড়ের ভেতর থেকে ১০০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার, আটক ২

Oplus_16908288

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পরিচালিত মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে অভিনব কৌশলে পাচারকালে ট্রাকভর্তি খড়ের ভেতর থেকে ১০০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।

৫৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান জানান, বুধবার ভোরে মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া বিওপি’র একটি টহলদল ঢাকা–সিলেট পুরাতন মহাসড়কের জগদীশপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় একটি পণ্যবাহী ট্রাক সন্দেহজনকভাবে চলাচল করায় সিগন্যাল দিয়ে থামানো হয়।

ট্রাকচালক গরুর খাবার হিসেবে খড় বহনের কথা জানালেও সন্দেহ হওয়ায় ট্রাকটি তল্লাশি করা হয়। তল্লাশিকালে খড়ের ভেতরে বস্তার মধ্যে বিশেষভাবে লুকানো অবস্থায় ১০০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় আটক দুজন হলেন মোঃ নজরুল ইসলাম (৩৭), পিতা মৃত রজব আলী, গ্রাম মির্জাপুর, পোস্ট ইটখোলা, থানা মাধবপুর, জেলা হবিগঞ্জ এবং রহমত আলী (৪৩), পিতা ছিদ্দিক মিয়া, গ্রাম কৃষ্ণপুর, পোস্ট মনতলা, থানা মাধবপুর, জেলা হবিগঞ্জ।

বিজিবি সূত্র জানায়, আটক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে ইয়াবাসহ ২ গ্রেফতার, পালিয়েছে মূলহোতা জুমেল

error:

মাধবপুরে ট্রাকভর্তি খড়ের ভেতর থেকে ১০০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার, আটক ২

আপডেট সময় ০১:৪৮:০১ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫