ঢাকা ০৩:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, নেতৃত্বে অতিরিক্ত আইজিপি ইকবাল হোসেন Logo লাখাইয়ে ৭৩৩ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ ও প্রণোদনার অর্থ বিতরণ Logo লাখাইয়ে পূর্ব বিরোধের জেরে বসতবাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ Logo মাধবপুরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে দিনব্যাপী অভিযান, ড্রেজার-বেকো-পাইপ ধ্বংস Logo মাধবপুরের কৃষকপুত্র আশেক মিয়ার বিসিএস জয়, শিক্ষা ক্যাডারে গেজেটভুক্ত Logo মাদক সেবনে বাবা-মাকে মারধর, যুবকের ৬ মাসের জেল Logo মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে আনসারদের আবাসনে চরম দুর্ভোগ, তিন মাসেও মেলেনি ফ্যান Logo মাধবপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা, কিশোর গ্যাং নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান Logo মাধবপুরের আব্দুল কাইয়ুমের ৪৯তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সাফল্য Logo হবিগঞ্জে গ্রামীণ সড়ক উন্নয়নে ৮১৫ কোটি টাকার প্রকল্প: বাণিজ্যমন্ত্রী

মাধবপুরে রোভার স্কাউটদের প্রথম ফ্রেন্ডশিপ ক্যাম্প অনুষ্ঠিত

“বন্ধুত্বের বন্ধন, সেবায় সৌহার্দ্য”—এই স্লোগানকে সামনে রেখে হবিগঞ্জের মাধবপুরে সৈয়দ সঈদ উদ্দীন ডিগ্রি কলেজ রোভার স্কাউটসের উদ্যোগে চার দিনব্যাপী প্রথম ফ্রেন্ডশিপ ক্যাম্প–২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

১৮ থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত চলা এই ক্যাম্পের সমাপনী অনুষ্ঠান কলেজ প্রাঙ্গণে ক্যাম্প ফায়ারের মাধ্যমে শেষ হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদ বিন কাশেম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা রোভার সম্পাদক রণজিৎ কুমার দাস, সৈয়দ সঈদ উদ্দীন ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মোজাম্মেল হক তালুকদার এবং হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মঈন উদ্দিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দ সঈদ উদ্দীন ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও হবিগঞ্জ জেলা রোভার কমিশনার মো. জাহির উদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আশরাফুল বারী খান শাকিল।

ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ক্যাম্প সচিব জগদীশ দেবনাথ, কোষাধ্যক্ষ এ কে এম মাহবুবুর রহমান (আর.এস.এল)সহ প্রশিক্ষকবৃন্দ ও সাবেক রোভার মেটরা।

ক্যাম্পে অংশগ্রহণকারী রোভার সদস্য শাহিদা আক্তার নুহা বলেন, এই ফ্রেন্ডশিপ ক্যাম্প আমাদের মধ্যে পারস্পরিক বন্ধুত্ব, শৃঙ্খলা ও দলগত নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এমন আয়োজন ভবিষ্যতেও নিয়মিত হলে রোভার স্কাউটদের দক্ষতা আরও বাড়বে।

সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, নেতৃত্বে অতিরিক্ত আইজিপি ইকবাল হোসেন

error:

মাধবপুরে রোভার স্কাউটদের প্রথম ফ্রেন্ডশিপ ক্যাম্প অনুষ্ঠিত

আপডেট সময় ০৬:৫৫:০৫ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫