ঢাকা ০৩:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, নেতৃত্বে অতিরিক্ত আইজিপি ইকবাল হোসেন Logo লাখাইয়ে ৭৩৩ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ ও প্রণোদনার অর্থ বিতরণ Logo লাখাইয়ে পূর্ব বিরোধের জেরে বসতবাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ Logo মাধবপুরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে দিনব্যাপী অভিযান, ড্রেজার-বেকো-পাইপ ধ্বংস Logo মাধবপুরের কৃষকপুত্র আশেক মিয়ার বিসিএস জয়, শিক্ষা ক্যাডারে গেজেটভুক্ত Logo মাদক সেবনে বাবা-মাকে মারধর, যুবকের ৬ মাসের জেল Logo মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে আনসারদের আবাসনে চরম দুর্ভোগ, তিন মাসেও মেলেনি ফ্যান Logo মাধবপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা, কিশোর গ্যাং নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান Logo মাধবপুরের আব্দুল কাইয়ুমের ৪৯তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সাফল্য Logo হবিগঞ্জে গ্রামীণ সড়ক উন্নয়নে ৮১৫ কোটি টাকার প্রকল্প: বাণিজ্যমন্ত্রী

মাধবপুরে ১ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় মাদকবিরোধী অভিযানে ১ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

শনিবার বিকেলে উপজেলার মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের একটি চৌকস দল অভিযান চালিয়ে মনতলা এলাকার বহরা ইউনিয়নের দুর্লভপুর সোনাই নদীর ব্রিজের ওপর থেকে খুরশিদ আলম (৫০) নামের এক ব্যক্তিকে আটক করে। অভিযানের সময় তার হেফাজত থেকে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক ফেরদৌস আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। সন্দেহভাজন হিসেবে তাকে তল্লাশি করলে তার কাছে থাকা একটি ব্যাগ থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

আটক খুরশিদ আলম মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের রাজেন্দ্রপুর গ্রামের বাসিন্দা। তিনি মন্নুর মিয়ার ছেলে। স্থানীয়ভাবে তিনি দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

মাধবপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তুফা আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, নেতৃত্বে অতিরিক্ত আইজিপি ইকবাল হোসেন

error:

মাধবপুরে ১ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

আপডেট সময় ০৭:৩৪:০৯ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫