ঢাকা ০৪:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাদক ছেড়ে মাঠে চল—চৌমুহনীতে শুরু মিনি ফুটবল চ্যাম্পিয়নস লীগ Logo মাধবপুরে আগুনে পুড়ে ছাই দুই ভাইয়ের বসতঘর, ক্ষতি ৫০ লাখ টাকা Logo চুনারুঘাটে শরতের বিকেলে ‘বৈচিত্র্যের উৎসব’, পাহাড়-সমতলের সংস্কৃতির মিলনমেলা Logo হাইমচরে ইজিবাইক চুরির চেষ্টায় আটক ২ Logo লাখাইয়ে প্রথম ‘প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড’ পেল কালাউক উচ্চ বিদ্যালয়ের ফারদিন Logo সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, নেতৃত্বে অতিরিক্ত আইজিপি ইকবাল হোসেন Logo লাখাইয়ে ৭৩৩ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ ও প্রণোদনার অর্থ বিতরণ Logo লাখাইয়ে পূর্ব বিরোধের জেরে বসতবাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ Logo মাধবপুরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে দিনব্যাপী অভিযান, ড্রেজার-বেকো-পাইপ ধ্বংস Logo মাধবপুরের কৃষকপুত্র আশেক মিয়ার বিসিএস জয়, শিক্ষা ক্যাডারে গেজেটভুক্ত

মাধবপুর উপজেলা কমপ্লেক্সে আবাসিক গ্যাস সরবরাহ বন্ধ

Oplus_16908288

বাংলার খবর ডেস্ক
হবিগঞ্জের মাধবপুর উপজেলা পরিষদ কমপ্লেক্সে আবাসিক গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ। দীর্ঘদিন ধরে বকেয়া গ্যাস বিল পরিশোধ না হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

জানা যায়, গত বৃহস্পতিবার বকেয়া গ্যাস বিল উত্তোলনের লক্ষ্যে জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে যায়। তবে নির্ধারিত সময়ের মধ্যে বকেয়া পরিশোধে ব্যর্থ হওয়ায় কর্তৃপক্ষ উপজেলা কমপ্লেক্সের আবাসিক গ্যাস লাইনের সরবরাহ বন্ধ করে দেয়।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলা কমপ্লেক্সে কর্মকর্তাদের আবাসিক ভবন ও ডরমেটরিসহ মোট প্রায় ৩৬টি চুলা রয়েছে। পূর্বে প্রতিটি চুলার বিপরীতে মাসিক গ্যাস বিল উত্তোলন করে নিয়মিত ব্যাংকে জমা দেওয়া হতো। তবে গত বছরের নভেম্বর মাস থেকে চলতি বছরের নভেম্বর পর্যন্ত অধিকাংশ বাসিন্দা গ্যাস বিল পরিশোধ না করায় দীর্ঘ এক বছরে প্রায় ৯ লাখ টাকা বকেয়া জমে যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক কমপ্লেক্সের একাধিক বাসিন্দা জানিয়েছেন, বকেয়া বিলের কারণেই হঠাৎ করে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। বর্তমানে গ্যাস না থাকায় কমপ্লেক্সের বাসিন্দারা বাধ্য হয়ে সিলিন্ডার গ্যাস ব্যবহার করে রান্নাবান্না করছেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে বকেয়া পরিশোধ সাপেক্ষে পুনরায় গ্যাস সংযোগ চালুর বিষয়টি বিবেচনার কথা জানানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

মাদক ছেড়ে মাঠে চল—চৌমুহনীতে শুরু মিনি ফুটবল চ্যাম্পিয়নস লীগ

error:

মাধবপুর উপজেলা কমপ্লেক্সে আবাসিক গ্যাস সরবরাহ বন্ধ

আপডেট সময় ০৬:১৯:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫