ঢাকা ০২:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo খাল খনন কর্মসূচি বাস্তবায়নে সজাগ থাকতে হবে, বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালতের বিকল্প নেই: লাখাইয়ে জেলা প্রশাসক Logo হবিগঞ্জে ডিসি অফিসে হামলার শিকার মাহাদী হাসান, অভিযোগ ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে Logo ট্রাক-বাস সংঘর্ষে আহত মাধবপুরের আব্দুল জব্বার আইসিইউতে, মানবিক সহায়তার আবেদন Logo মাধবপুরে ট্রাকের ধাক্কায় আহত লিটনের মৃত্যু, নিহত বেড়ে ৩ Logo ডেপুটি রেঞ্জার আশিক মিয়ার দায়ের করা মামলার নিরপেক্ষ তদন্ত চেয়ে পুলিশ সুপারের কাছে প্রতিবন্ধী শানু মিয়ার অভিযোগ Logo ৭ দিনের মধ্যে মিলবে লাইসেন্স Logo মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান Logo কবর থেকে সালমান শাহর মরদেহ উত্তোলনের নির্দেশ আদালতের Logo পুলিশ হত্যা করেছি বলে আলোচিত মাহাদী হাসান এবার আশ্রয় নিলেন থানায় Logo মাধবপুরে ড্রাম ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ২

মাধবপুরে কাল থেকে ফতেহগাজী (রহ.)–এর তিন দিনব্যাপী বার্ষিক ওরস শুরু

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

হজরত শাহজালাল (রহ.)–এর অন্যতম সফরসঙ্গী মুরুব্বি হযরত শাহ সোলেমান ফতেহগাজী (রহ.) বাগদাদীর তিন দিনব্যাপী বাৎসরিক ওরস কাল রোববার থেকে শুরু হয়েছে। হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার শাহজীবাজারে অবস্থিত তাঁর মাজার প্রাঙ্গণে আয়োজিত এ ওরসে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখো ভক্ত আশেকান অংশ নিচ্ছেন।

ওরসকে কেন্দ্র করে মাজার প্রাঙ্গণ ও আশপাশের এলাকা আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে। ইতোমধ্যে শত শত অস্থায়ী দোকানপাট বসেছে, যেখানে ধর্মীয় সামগ্রী, মিষ্টান্ন, কাপড় ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র বিক্রি হচ্ছে।

মাজারের খাদেম খিরাজ শাহ জানান, দেশের বিভিন্ন জেলা থেকে ভক্ত আশেকান মানত ও নিয়ত নিয়ে ওরসে অংশগ্রহণ করছেন। ওরস উপলক্ষে রাতব্যাপী মিলাদ মাহফিল, জিকির, মারিফতি ও মুর্শিদি গানের আয়োজন করা হয়েছে। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ওরসের সমাপ্তি ঘটবে।

এলাকার বাসিন্দা ও মাধবপুর প্রেস ক্লাবের সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, ওরস উপলক্ষে আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রতিটি ঘরে ঘরে অতিথির সমাগম ঘটে। ওরসকে কেন্দ্র করে ফার্নিচার, মিষ্টি ও কাপড়ের দোকানসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে জমে উঠেছে বেচাকেনা।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব মোরশেদ খান জানান, ওরস উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের একাধিক টিম সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সতর্ক রয়েছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

খাল খনন কর্মসূচি বাস্তবায়নে সজাগ থাকতে হবে, বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালতের বিকল্প নেই: লাখাইয়ে জেলা প্রশাসক

মাধবপুরে কাল থেকে ফতেহগাজী (রহ.)–এর তিন দিনব্যাপী বার্ষিক ওরস শুরু

আপডেট সময় ০৬:২৫:৫২ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫