ঢাকা ১০:৩৭ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের নতুন সাধারণ সম্পাদক মিল্টন বৈদ্যকে জয়ধর হিরুর অভিনন্দন Logo সাংবাদিকতার যোগ্যতা নির্ধারণে সিদ্ধান্ত নিচ্ছে সরকার: প্রধান তথ্য কর্মকর্তা Logo সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধাপে ধাপে ‘স্কুল মিল’ চালুর উদ্যোগ Logo দুবাইয়ের কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন সাবেক আইজিপি বেনজীর Logo এনসিপি নেতার মামলায় হবিগঞ্জ জেলা ছাত্রদল সভাপতিসহ ১১ নেতাকর্মীর জামিন Logo মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা Logo দেশজুড়ে পুলিশের যানবাহনে নাশকতার আশঙ্কা, কড়া সতর্কতা Logo নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা বিএনপির Logo ডাকযোগে চিঠি ও কাফনের কাপড় পাঠিয়ে আদাঐর ইউপি চেয়ারম্যানকে হত্যার হুমকি Logo ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে

খাইঞ্জাবিলের দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত শতাধিক, পুলিশ ব্যর্থ—৪ ঘণ্টা পর সেনা নামল

পারভেজ হাসান লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি লাখাইয়ের স্বজন গ্রামে ধলেশ্বরী-খাইঞ্জাবিল দখলকে কেন্দ্র করে আবারও ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। দীর্ঘদিনের চলমান বিরোধ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মুহিবুর, এনায়েত ও রুপন চেয়ারম্যানপক্ষের সঙ্গে হারিছ মিয়া গং-এর লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মুখোমুখি হলে টানা চার ঘণ্টা ধরে সংঘর্ষ চলে।

স্থানীয় সূত্রে জানা যায়, খাইঞ্জাবিলের দখল ও মালিকানা নিয়ে দুইপক্ষের মধ্যে উত্তেজনা দীর্ঘদিন ধরেই চলছিল। আজকের সংঘর্ষে নারী-পুরুষসহ উভয় পক্ষের শতাধিক লোক আহত হন। গুরুতর আহতদের ঢাকাসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। সংঘর্ষ চলাকালে পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে, থমকে যায় স্বজন গ্রামের স্বাভাবিক জনজীবন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ, স্থানীয় জনপ্রতিনিধি ও গণমাধ্যম কর্মীরা চেষ্টা চালালেও উত্তেজনা কমছিল না। লাখাই থানা ওসি (তদন্ত) কৃষ্ণচন্দ্র মিত্র জানান, পুলিশ সর্বোচ্চ চেষ্টা করেও সংঘর্ষ থামাতে না পারায় কেন্দ্রীয়ভাবে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সংঘর্ষে জড়িত দুই পক্ষকে ছত্রভঙ্গ করে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকজন সদস্যও আহত হন।

এলাকাবাসী জানান, প্রশাসনের হস্তক্ষেপ সত্ত্বেও খাইঞ্জাবিলের দখল নিয়ে বহু বছর ধরে দফায় দফায় সংঘর্ষ চলছে। সচেতন মহল প্রশ্ন তুলেছেন—কবে এই বিলকে কেন্দ্র করে স্থায়ী সমাধান হবে? আর কতদিন নিরীহ মানুষকে এমন রক্তক্ষয়ী সংঘর্ষের শিকার হতে হবে?

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

বাংলার খবর
জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের নতুন সাধারণ সম্পাদক মিল্টন বৈদ্যকে জয়ধর হিরুর অভিনন্দন

error:

খাইঞ্জাবিলের দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত শতাধিক, পুলিশ ব্যর্থ—৪ ঘণ্টা পর সেনা নামল

আপডেট সময় ০৩:০০:৩৬ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫