ঢাকা ০৮:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে পূর্ব বিরোধের জেরে বসতবাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ Logo মাধবপুরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে দিনব্যাপী অভিযান, ড্রেজার-বেকো-পাইপ ধ্বংস Logo মাধবপুরের কৃষকপুত্র আশেক মিয়ার বিসিএস জয়, শিক্ষা ক্যাডারে গেজেটভুক্ত Logo মাদক সেবনে বাবা-মাকে মারধর, যুবকের ৬ মাসের জেল Logo মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে আনসারদের আবাসনে চরম দুর্ভোগ, তিন মাসেও মেলেনি ফ্যান Logo মাধবপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা, কিশোর গ্যাং নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান Logo মাধবপুরের আব্দুল কাইয়ুমের ৪৯তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সাফল্য Logo হবিগঞ্জে গ্রামীণ সড়ক উন্নয়নে ৮১৫ কোটি টাকার প্রকল্প: বাণিজ্যমন্ত্রী Logo সার ডিলার নিয়োগের তালিকা যাচাই-বাছাই চলছে, চূড়ান্ত তারিখ নির্ধারণ হয়নি Logo নাসিরনগরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মাধবপুরে র‌্যাব-৯ এর অভিযানে ৩০ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি ॥
হবিগঞ্জের মাধবপুরে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯ এর অভিযানে ৩০ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার রাতে উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের ২০নং চা বাগান টি-পয়েন্ট এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাব সূত্রে জানা যায়, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল নিয়মিত টহল ও মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ওই এলাকায় অবস্থান নেয়। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায়, কয়েকজন ব্যক্তি চুনারুঘাট-মাধবপুর সড়কের পাশে পরিত্যক্ত যাত্রীছাউনির সামনে গাঁজা ক্রয়-বিক্রয়ের প্রস্তুতি নিচ্ছে।

র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে তারা পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে তিনজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৬টি প্যাকেটে মোট ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—
১। অমিত কৃষ্ণ গোয়ালা (১৯), পিতা: উজ্জল কৃষ্ণ গোয়ালা, সাং: চাঁনপুর, থানা: চুনারুঘাট, জেলা: হবিগঞ্জ;
২। সুকন তাতী (১৯), পিতা: কমল তাতী, সাং: চাঁনপুর, থানা: চুনারুঘাট, জেলা: হবিগঞ্জ;
৩। রুহিত রিকিয়াশন (১৮), পিতা: কানন্দ্রু রিকিয়াশন, সাং: চাঁনপুর, থানা: চুনারুঘাট, জেলা: হবিগঞ্জ।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে তাদের ও জব্দকৃত গাঁজা মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়, মাদকবিরোধী জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে ভবিষ্যতেও এ ধরনের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।

Tag :

লাখাইয়ে পূর্ব বিরোধের জেরে বসতবাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

error:

মাধবপুরে র‌্যাব-৯ এর অভিযানে ৩০ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট সময় ০৭:২১:৪১ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫