ঢাকা ০৮:২৩ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে Logo লাখাইয়ের হাওরে কচুরিপানার জট, বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক Logo সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা, আহত নাসীরুদ্দীন পাটওয়ারী Logo গাঁজা সেবন ও চুরির অভিযোগে লাখাইয়ে যুবক গ্রেপ্তার Logo জামালপুরে জলাবদ্ধতায় তিন বছরে শেষ ১৩৭ মাতৃ লিচুগাছ, সরকারি উদাসীনতা নিয়ে প্রশ্ন Logo জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে কামরুল ইসলাম সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক Logo হবিগঞ্জে হামলায় দৃষ্টিশক্তি হারানো আলিফকে দেখতে গেলেন জামায়াত আমির Logo ঢামেক হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস Logo ইউপি নির্বাচনে এসএসসি-এইচএসসি সনদ বাধ্যতামূলক নয়, ছড়ানো তথ্য ভুয়া Logo তেলিয়াপাড়া চা বাগানে গণবিক্ষোভ, দৈনিক মজুরি ৫০০ টাকা করার দাবি

রাবার ড্যামে ডুবে নিখোঁজ জলিলের লাশ উদ্ধার

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের সোনাই নদীর রাবার ড্যামে ডুবে নিখোঁজ হওয়া জলিলের লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার (৯ জুন) সকালে রাজাপুরের আখালিয়া এলাকায় নদীতে তার লাশ ভেসে উঠলে স্থানীয়রা তা উদ্ধার করে।

নিহত জলিল মাধবপুর উপজেলার বুল্লা ইউনিয়নের মাহমুদপুর গ্রামের তৈয়ব আলীর ছেলে।

খবর পেয়ে মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। বিষয়টি নিশ্চিত করেছেন এসআই অঞ্জন তালুকদার। ঘটনাস্থল পরিদর্শন করেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড. ফরিদুর রহমান এবং মাধবপুরের ইউএনও জাহিদ বিন কাশেম।

এর আগে গতকাল রোববার (৮ জুন) দুপুরে বন্ধুদের সঙ্গে রাবার ড্যামে ঘুরতে গিয়ে নদীতে নেমে নিখোঁজ হন জলিল। খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিসের একটি টিম সন্ধ্যা পর্যন্ত অভিযান চালায়, তবে তাকে পাওয়া যায়নি। আজ ভোরে আখালিয়া এলাকায় নদীর পশ্চিম পাশে তার লাশ ভেসে ওঠে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে

error:

রাবার ড্যামে ডুবে নিখোঁজ জলিলের লাশ উদ্ধার

আপডেট সময় ০১:৪২:২৪ অপরাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫