
বাংলার খবর ডেস্ক: আগামী তিন বছরের মধ্যে দেশে তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠানোর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি জানিয়েছেন, দেশের নিজস্ব বিজ্ঞানীদের তৈরি এই স্যাটেলাইট তিন থেকে সাড়ে তিন বছরের মধ্যে উৎক্ষেপণ করা হবে এবং সরকার এ লক্ষ্যে কাজ শুরু করেছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লালমনিরহাটে প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ দুই দিনের এই প্রতিযোগিতার আয়োজন করেছে।
আরও পড়ুন: আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফর ৭ ডিসেম্বর, গুরুত্ব পাবে শ্রমবাজার
দেশে তৈরি স্যাটেলাইট নিয়ে প্রধানমন্ত্রী যা বললেন
তরুণ গবেষক ও শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা অলরেডি কাজে হাত দিয়েছি।
আগামী তিন বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব।’
তিনি জানান, বাংলাদেশের বিজ্ঞানীরাই এ কাজ করছেন।
২০৩৪ সালের মধ্যে অ্যাভিয়েশন হাবের লক্ষ্য
প্রধানমন্ত্রী বলেন, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম প্রধান অ্যাভিয়েশন হাবে পরিণত করার লক্ষ্য ঠিক করেছে সরকার।
সবার আগে সব খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হনযুক্ত হন →এ লক্ষ্য পূরণে দেশের একমাত্র অ্যাভিয়েশন ও অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বড় ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি বলেন, অ্যাভিয়েশন এখন শুধু যাতায়াতের মাধ্যম নয়; আন্তর্জাতিক বাণিজ্য, পর্যটন, চিকিৎসা ও অর্থনৈতিক উন্নয়নেরও বড় চালিকাশক্তি।
দেশের ভৌগোলিক অবস্থান ও ক্রমবর্ধমান অর্থনীতির কারণে এ খাতের সম্ভাবনা আরও বেড়েছে।
উদ্ভাবনে ৫০০ কোটি টাকা বরাদ্দ
তরুণদের উদ্ভাবনী উদ্যোগে অর্থ যেন বাধা না হয়, সে জন্য সরকার ৫০০ কোটি টাকা বরাদ্দ রেখেছে বলে জানান প্রধানমন্ত্রী।
প্রয়োজনে আরও অর্থ দেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।
তরুণদের শুধু প্রযুক্তির ব্যবহারকারী নয়, উদ্ভাবক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান তিনি।
আয়োজকদের তথ্য অনুযায়ী, প্রতিযোগিতায় ৭৪টি দলের ২৯৬ জন তরুণ উদ্ভাবক অংশ নিচ্ছেন।
ফিক্সড-উইং ইউএভি, রোটরক্রাফট, স্পেস রোবোটিক্স ও সকার বট—এই চার বিভাগে প্রতিযোগিতা হচ্ছে।
অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এয়ার ভাইস মার্শাল মো. মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।
বাংলার খবর ডেস্ক : 
























