ঢাকা ০৫:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ, সরগরম রাজনৈতিক মাঠ Logo ঢাকার হাজারীবাগে নামাজ পড়তে বের হয়ে ৬ দিন ধরে নিখোঁজ শিশু আবদুল্লাহ Logo বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচনে আবদাল সভাপতি, শাহাজাহান সাধারণ সম্পাদক Logo বিজয়নগরে ঢাকা-সিলেট মহাসড়কের ভূমি অধিগ্রহণ শেষ হবে দুই মাসে Logo চুনারুঘাটের নালুয়া চা বাগান থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার Logo ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিস্কার পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি পালন Logo লাখাইয়ের বুল্লা বাজারে রাতেও তীব্র যানজট, ভোগান্তিতে স্থানীয়রা Logo নাসিরনগরে ১০ শয্যা হাসপাতালে একজন নিরাপত্তা প্রহরীই ডাক্তার Logo ম্যাজিক প্যারাডাইস সংলগ্ন এলাকা থেকে নিখোঁজ অপ্রতীমের মরদেহ উদ্ধার Logo প্রধানমন্ত্রী দেশের জন্য নিরলসভাবে কাজ করছেন: এমপি ফয়সল

শিক্ষা আরও কর্মমুখী করতে হবে: সৈয়দ মোঃ শাহজাহান

মো: আইয়ুব খান, মাধবপুর, হবিগঞ্জ প্রতিনিধি :

জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান বলেছেন, বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে শিক্ষাকে আরও যুগোপযোগী ও কর্মমুখী করতে হবে। তাঁর মতে, প্রচলিত বা গতানুগতিক শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত কর্মসংস্থানের সুযোগ তৈরি হয় না। তাই এমন শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে, যা মানুষকে উৎপাদনশীল ও দক্ষ জনশক্তিতে পরিণত করবে।

তিনি সোমবার সকালে মাধবপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির উদ্যোগে আয়োজিত ২০২৫ সালের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে শুধু সনদনির্ভর শিক্ষা নয়, বাস্তবমুখী ও দক্ষতাভিত্তিক শিক্ষা প্রয়োজন। শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই প্রযুক্তি, নৈতিকতা ও কর্মমুখী দক্ষতার দিকে মনোযোগী করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার এস এম জাকিরুল ইসলাম, চৌমুহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ এবং সাংবাদিক ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি।

বক্তারা বলেন, প্রাথমিক স্তর থেকেই শিক্ষার্থীদের মেধা বিকাশে এ ধরনের বৃত্তি ও সংবর্ধনা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় প্রশাসনের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। পরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মাঝে উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে এবং তাদের শিক্ষাজীবনে আরও ভালো করার অনুপ্রেরণা জোগায়।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ, সরগরম রাজনৈতিক মাঠ

error:

শিক্ষা আরও কর্মমুখী করতে হবে: সৈয়দ মোঃ শাহজাহান

আপডেট সময় ০৪:৪১:১৮ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬