ঢাকা ০১:০২ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা Logo দেশজুড়ে পুলিশের যানবাহনে নাশকতার আশঙ্কা, কড়া সতর্কতা Logo নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা বিএনপির Logo ডাকযোগে চিঠি ও কাফনের কাপড় পাঠিয়ে আদাঐর ইউপি চেয়ারম্যানকে হত্যার হুমকি Logo ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে Logo লাখাইয়ের হাওরে কচুরিপানার জট, বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক Logo সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা, আহত নাসীরুদ্দীন পাটওয়ারী Logo গাঁজা সেবন ও চুরির অভিযোগে লাখাইয়ে যুবক গ্রেপ্তার Logo জামালপুরে জলাবদ্ধতায় তিন বছরে শেষ ১৩৭ মাতৃ লিচুগাছ, সরকারি উদাসীনতা নিয়ে প্রশ্ন Logo জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে কামরুল ইসলাম সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক

আমরা আপনাদের পাহারাদার: সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বার্তা দিলেন বিএনপি প্রার্থী সৈয়দ ফয়সল

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ মোঃ ফয়সল বলেছেন, “বাংলাদেশ সবার। হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিষ্টান কেউই এদেশে পরবাসী নয়। আমরা আপনাদের আপনজন, আপনাদের পাহারাদার হিসেবে সবসময় পাশে থাকব।”

সোমবার সন্ধ্যায় মাধবপুরের বেলঘর গ্রামে বিশ্বমঙ্গল হরিনাম সংকীর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি জোর দিয়ে বলেন, বিএনপি সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাসী। ২০২৪ সালে সরকার পরিবর্তনের পর মাধবপুর-চুনারুঘাটে সনাতন ধর্মাবলম্বীদের ওপর কোনো নির্যাতন বা সম্পত্তি দখলের ঘটনা ঘটেনি। কোথাও অপশক্তি চেষ্টা করলেও বিএনপি নেতাকর্মীরা তা কঠোরভাবে প্রতিহত করেছে।

তিনি আরও বলেন, গত দুর্গাপূজায় বিভিন্ন মণ্ডপে গিয়ে শুভেচ্ছা জানিয়েছি। উৎসব মানেই আনন্দ, আর এ আনন্দ সবার। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করাই শান্তিপূর্ণ বাংলাদেশের ভিত্তি। তারেক রহমান প্রণীত ৩১ দফা সংস্কার কর্মসূচি বাস্তবায়িত হলে দেশে সমতা, ন্যায়বিচার ও ধর্মীয় স্বাধীনতা আরও সুসংহত হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সৈয়দ মোঃ শাহজাহান, বিএনপি নেতা একলাছুর রহমান, বাবুল রায় প্রমুখ। তারা বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য রক্ষায় বিএনপি অতীতেও কাজ করেছে, ভবিষ্যতেও করে যাবে।

বেলঘর এলাকার হাজারো সনাতন ধর্মাবলম্বী ও সাধারণ মানুষের উপস্থিতিতে পুরো অনুষ্ঠানটি সম্প্রীতি ও ভালোবাসার উৎসবে পরিণত হয়। স্থানীয়রা বলেন, এমন বার্তা এলাকায় শান্তি ও আস্থার পরিবেশ আরও দৃঢ় করেছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা

error:

আমরা আপনাদের পাহারাদার: সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বার্তা দিলেন বিএনপি প্রার্থী সৈয়দ ফয়সল

আপডেট সময় ০৭:৪৩:১৬ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫