ঢাকা ১১:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে মাঠে কৃষিকাজ করতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু Logo লাখাইয়ে চুরির অভিযোগে যুবক গ্রেফতার, কারাগারে Logo আফগানিস্তানকে ৭ উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতল ভারত Logo এনটিআরসিএর প্রতিষ্ঠান প্রধান-সহকারী প্রধান পরীক্ষার ভাইভা ১ অক্টোবর Logo ঢাবিতে শিক্ষার্থীদের ওপর হামলা: মাকসুদ কামাল-জাফর ইকবালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ Logo গুলশানে নিষিদ্ধ আ.লীগের মিছিল: ওসি দাউদ হোসেন ক্লোজড Logo লাখাইয়ে মসজিদ নির্মাণকাজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু Logo মাধবপুরে পোনা মাছ অবমুক্ত, শিক্ষকদের সঙ্গে এমপি ফয়সলের মতবিনিময় Logo মক্কার কাছে ড্রোন হামলার চেষ্টা, হুতিদের বিরুদ্ধে সৌদির কঠোর হুঁশিয়ারি Logo র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির

শায়েস্তাগঞ্জে মাদকবিরোধী মোবাইল কোর্টের অভিযান, ৬ মাদকসেবী গ্রেফতার

বাংলার খবর ডেস্ক:

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মাদকবিরোধী বিশেষ মোবাইল কোর্ট অভিযানে ৬ জন মাদকসেবীকে হাতেনাতে গ্রেফতার করেছে প্রশাসন। বুধবার (৫ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত দাউদনগর বাজার ও রেলস্টেশন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানটি পরিচালনা করেন শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পল্লব হোম দাস এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুর রহমান শান্ত। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, হবিগঞ্জ জেলা কার্যালয়ের সহযোগিতায় পরিচালিত এই অভিযানে গাঁজা সেবনের সময় ৬ জনকে আটক করা হয়।

পরে ঘটনাস্থলেই মোবাইল কোর্ট বসিয়ে ৬টি পৃথক মামলা দায়ের করা হয়। এর মধ্যে ইউএনও ৩টি এবং সহকারী কমিশনার (ভূমি) আরও ৩টি মামলা পরিচালনা করেন। আদালত প্রত্যেক আসামিকে ২ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

গ্রেফতারকৃতরা হলেন—
১. মোঃ মিলন মিয়া (১৯), পিতা- মোঃ শামসু মিয়া, লালচান্দ চা বাগান, চুনারুঘাট, হবিগঞ্জ।
২. মোঃ সাইফুল ইসলাম (৪২), পিতা- মৃত আঃ সাত্তার, পশ্চিম ভাদৈ, হবিগঞ্জ সদর।
৩. আকতার মিয়া (৪০), পিতা- মৃত আবু মিয়া, দক্ষিণ লেঞ্জাপাড়া, শায়েস্তাগঞ্জ।
৪. মোঃ আব্দুল আলিম (২৫), পিতা- মোঃ বাদশা মিয়া, বিরামচর, শায়েস্তাগঞ্জ।
৫. মোঃ ছায়েদ আলী (২৫), পিতা- মৃত চেরাক আলী, বিরামচর, শায়েস্তাগঞ্জ।
৬. মোঃ উজ্জ্বল মিয়া (২৩), পিতা- হোসেন মিয়া, বাগনিপাড়া, শায়েস্তাগঞ্জ।

বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটদের উপস্থিতিতে জব্দকৃত গাঁজা ও আলামত থেকে নমুনা সংরক্ষণ করে অবশিষ্টাংশ ধ্বংস করা হয়। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে মাঠে কৃষিকাজ করতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

error:

শায়েস্তাগঞ্জে মাদকবিরোধী মোবাইল কোর্টের অভিযান, ৬ মাদকসেবী গ্রেফতার

আপডেট সময় ০৭:২৪:০৭ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫