ঢাকা ০৯:১৫ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ডাকযোগে চিঠি ও কাফনের কাপড় পাঠিয়ে আদাঐর ইউপি চেয়ারম্যানকে হত্যার হুমকি Logo ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে Logo লাখাইয়ের হাওরে কচুরিপানার জট, বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক Logo সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা, আহত নাসীরুদ্দীন পাটওয়ারী Logo গাঁজা সেবন ও চুরির অভিযোগে লাখাইয়ে যুবক গ্রেপ্তার Logo জামালপুরে জলাবদ্ধতায় তিন বছরে শেষ ১৩৭ মাতৃ লিচুগাছ, সরকারি উদাসীনতা নিয়ে প্রশ্ন Logo জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে কামরুল ইসলাম সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক Logo হবিগঞ্জে হামলায় দৃষ্টিশক্তি হারানো আলিফকে দেখতে গেলেন জামায়াত আমির Logo ঢামেক হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস Logo ইউপি নির্বাচনে এসএসসি-এইচএসসি সনদ বাধ্যতামূলক নয়, ছড়ানো তথ্য ভুয়া

মাধবপুরে সহকর্মী ও শিক্ষার্থীদের অশ্রুতে বিদায় মাহবুব স্যারকে

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা শাহজালাল সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক, কবি ও সাহিত্যিক মাহবুব ইসলামের জানাজায় নেমেছিল শোকের ঢল।
সোমবার দুপুরে কলেজ মাঠে অনুষ্ঠিত জানাজায় সহকর্মী শিক্ষক, শিক্ষার্থী, শুভানুধ্যায়ী ও এলাকাবাসীসহ হাজারো মানুষ অংশ নেন। সবাই শেষবারের মতো শ্রদ্ধা জানান প্রিয় শিক্ষক ‘মাহবুব স্যার’-কে।

জানাজা শেষে মরহুমকে নিজ গ্রাম নজরপুরের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

প্রিয় শিক্ষককে হারিয়ে শিক্ষার্থীরা কান্নায় ভেঙে পড়েন। সহকর্মী ও শুভানুধ্যায়ীরা জানান, মাহবুব ইসলাম ছিলেন সৎ, নিরহঙ্কার ও নিবেদিতপ্রাণ শিক্ষক। শ্রেণিকক্ষকে তিনি প্রাণবন্ত রাখতেন, শিক্ষার্থীদের প্রতি ছিল গভীর মমতা।

শিক্ষার পাশাপাশি তিনি সাহিত্যচর্চাতেও ছিলেন সক্রিয়—লিখেছেন কবিতা, প্রবন্ধ ও সাহিত্যবিষয়ক নানা রচনা। অকালপ্রয়াণে স্তব্ধ হয়ে গেছে পুরো কলেজ পরিবার। সহকর্মীরা বলেন, “অল্প বয়সে এমন একজন মেধাবী ও সৃজনশীল শিক্ষকের চলে যাওয়া শিক্ষা অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি।”

মনতলা কলেজ মাঠের জানাজার সময় আবেগে ভেসে যান উপস্থিত সবাই। কেউই বিশ্বাস করতে পারছিলেন না, প্রিয় ‘মাহবুব স্যার’ আর শ্রেণিকক্ষে ফিরবেন না। তাঁর স্মৃতি, ভালোবাসা ও কর্ম শিক্ষার্থীদের হৃদয়ে বেঁচে থাকবে দীর্ঘদিন।

জানাজা শেষে মরহুমের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন শিক্ষা কর্মকর্তা শরীফ উল ইসলাম, মনতলা শাহজালাল সরকারি কলেজের অধ্যক্ষ ইকবাল তাজওয়ালী, শিক্ষা কর্মকর্তা মাজারুল হুদা, ধর্মঘর ডিগ্রি কলেজের অধ্যক্ষ আলী আজগর, সাবেক অধ্যক্ষ সিরাজুল হক, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ সিদ্দীকুর রহমান, চৌমুহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, বহরা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোশাররফ হোসেন, সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মঈন উদ্দিন, নূরুল ইসলাম ও কাউছার আহমেদ।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

ডাকযোগে চিঠি ও কাফনের কাপড় পাঠিয়ে আদাঐর ইউপি চেয়ারম্যানকে হত্যার হুমকি

error:

মাধবপুরে সহকর্মী ও শিক্ষার্থীদের অশ্রুতে বিদায় মাহবুব স্যারকে

আপডেট সময় ০১:১৯:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫