ঢাকা ০১:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে দপ্তরির ঝুলন্ত মরদেহ উদ্ধার Logo আজমিরীগঞ্জে ফল ব্যবসায়ীর মোবাইল নেওয়ার অভিযোগ, এসআইকে প্রত্যাহারের সুপারিশ Logo বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষমতা নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী Logo এক ব্যক্তি একাধিক সার ডিলারশিপের মালিক হতে পারবেন না: নতুন নীতিমালা জারি Logo সন্ত্রাসবিরোধী আইনের মামলায় হবিগঞ্জে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার Logo দেশে রেকর্ড লোডশেডিং: ১০ ঘণ্টার ব্যবধানে ভাঙল আগের সব রেকর্ড Logo পিরোজপুরে ১২ পরীক্ষার্থীর জন্য ১১ শিক্ষক: পাস করা একমাত্র শিক্ষার্থীর নামই জানেন না প্রধান শিক্ষক Logo আখাউড়ায় কেল্লা শাহ মাজারের ৭ দিনব্যাপী বার্ষিক ওরশ শুরু আজ Logo দাখিলে মাধবপুর উপজেলা সেরা কমলপুর হযরত শাহজালাল (রহ.) আলিম মাদ্রাসা Logo মাধবপুরে ১২ শিক্ষাপ্রতিষ্ঠানে জিপিএ-৫ নেই

নির্বাচনে ১ লাখ সেনা ও দেড় লাখ পুলিশ মাঠে থাকবে: ইসি সচিব

বাংলার খবর ডেস্কঃ

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৯০ হাজার থেকে ১ লাখ সেনা দায়িত্ব পালন করবে। পাশাপাশি দায়িত্ব পালন করবে দেড় লাখ পুলিশ। ভোটের দিন সারা দেশে দায়িত্ব পালন করবে সাড়ে ৫ লাখ আনসার।

সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক শেষে এই তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ। তিনি বলেন, দেশে নির্বাচন করার জন্য পরিবেশ রয়েছে এবং নির্বাচনের সময় আট দিন আইনশৃঙ্খলা বাহিনী মাঠে থাকবে।

ইসি সচিব আরও জানান, লুট হওয়া অস্ত্রের ৮৫ শতাংশ উদ্ধার করা হয়েছে। বৈঠকে সম্প্রতি দেশে বড় অগ্নিকাণ্ড নিয়ে আলোচনা হয়নি।

ভোট প্রস্তুতির অংশ হিসেবে নির্বাচন কমিশনার প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দীন বৈঠকে সভাপতিত্ব করেন। এতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, মহাপুলিশ পরিদর্শক, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, সশস্ত্র বাহিনী বিভাগ, বিজিবি, কোস্টগার্ড, আনসার ও ভিডিপি, ডিজিএফআই, এনএসআই, র‌্যাব, স্পেশাল ব্রাঞ্চ ও সিআইডির শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে সচিব সাংবাদিকদের জানান, সব বাহিনী নির্বাচন পরিচালনায় সহযোগিতার আশ্বাস দিয়েছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে দপ্তরির ঝুলন্ত মরদেহ উদ্ধার

error:

নির্বাচনে ১ লাখ সেনা ও দেড় লাখ পুলিশ মাঠে থাকবে: ইসি সচিব

আপডেট সময় ০৫:৩৬:৩৪ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫