ঢাকা ১১:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জামালপুরে জলাবদ্ধতায় তিন বছরে শেষ ১৩৭ মাতৃ লিচুগাছ, সরকারি উদাসীনতা নিয়ে প্রশ্ন Logo জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে কামরুল ইসলাম সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক Logo হবিগঞ্জে হামলায় দৃষ্টিশক্তি হারানো আলিফকে দেখতে গেলেন জামায়াত আমির Logo ঢামেক হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস Logo ইউপি নির্বাচনে এসএসসি-এইচএসসি সনদ বাধ্যতামূলক নয়, ছড়ানো তথ্য ভুয়া Logo তেলিয়াপাড়া চা বাগানে গণবিক্ষোভ, দৈনিক মজুরি ৫০০ টাকা করার দাবি Logo ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা, জানাল মোদি সরকার Logo ৫৫ বিজিবির অভিযানে ৬০ কেজি ভারতীয় গাঁজা জব্দ, জুলাই মাসে উদ্ধার ১৩২ কেজি Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য

মাধবপুরে এক কলেজে এইচএসসি পরীক্ষায় পাস করেননি কেউ

**নিজস্ব প্রতিবেদক, মাধবপুর (হবিগঞ্জ):**

হবিগঞ্জের মাধবপুর উপজেলার একটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এ বছর এইচএসসি পরীক্ষায় একজন শিক্ষার্থীও পাস করতে পারেননি। বৃহস্পতিবার সিলেট শিক্ষা বোর্ডের ঘোষিত ফলাফল বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে।

জানা যায় প্রতিষ্ঠানটি হলো উপজেলার নোয়াপাড়া সৈয়দ সঈদ উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ। এ বছর কলেজটির মানবিক বিভাগ থেকে মোট ৭ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। তবে ঘোষিত ফলাফলে দেখা যায়— কেউই উত্তীর্ণ হতে পারেনি।

এমন ফলাফলে পরীক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে গভীর হতাশা নেমে এসেছে। শিক্ষাসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, একাডেমিক দুর্বলতা, শিক্ষার্থীদের অনিয়মিত উপস্থিতি ও পর্যাপ্ত প্রস্তুতির অভাব—এসব কারণেই এই ফলাফল বিপর্যয়ের জন্য দায়ী।

মাধবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সিরাজুল ইসলাম বলেন “ফলাফল বিশ্লেষণ করে আমরা শতভাগ অকৃতকার্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেব পাশাপাশি ভবিষ্যতে যেন এমন ফলাফল না হয় সেজন্য দুর্বল প্রতিষ্ঠানগুলোর একাডেমিক তদারকি বাড়ানো হবে এবং সংশ্লিষ্ট শিক্ষকদের জবাবদিহির আওতায় আনা হবে।”

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

জামালপুরে জলাবদ্ধতায় তিন বছরে শেষ ১৩৭ মাতৃ লিচুগাছ, সরকারি উদাসীনতা নিয়ে প্রশ্ন

error:

মাধবপুরে এক কলেজে এইচএসসি পরীক্ষায় পাস করেননি কেউ

আপডেট সময় ১১:২৮:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫