ঢাকা ০৩:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo প্রেমিকের সহায়তায় শাশুড়িকে হত্যা, আদালতে দায় স্বীকার গৃহবধূর Logo মাধবপুরে নেশাগ্রস্ত ছেলের অত্যাচারে পিতা বাড়িছাড়া, ইউএনওর কাছে অভিযোগ Logo বামৈ গ্রামে সীমানা বিরোধের জেরে বৃদ্ধার মৃত্যু, এলাকায় শোকের ছায়া Logo ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুরে বাসের ধাক্কায় পথচারী নারী নিহত Logo চেয়ারম্যানের এক মুখে দুই বক্তব্য—কোনটি সঠিক? Logo পূর্ব ইটাখোলায় ক্বারিয়ানা সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত Logo প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ, অভূতপূর্ব কর্মযজ্ঞ: মাহদী আমিন Logo ঈদের আগে উপজেলা, পরে পৌরসভায় প্রশাসক নিয়োগ Logo মানবতার সেবায় ‘সিলেট কমিউনিটি ইন সাউথ কোরিয়া’: মৌলভীবাজারে ঈদ সামগ্রী বিতরণ Logo মাধবপুর থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন মোঃ সোহেল রানা

ভারতে প্রবেশের চেষ্টা, সীমান্তে ৫ বাংলাদেশি আটক

বাংলার খবর ডেস্ক ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় পাঁচ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একইসঙ্গে একটি পৃথক অভিযানে উদ্ধার করা হয়েছে ১০১ বোতল ভারতীয় মদ।

মঙ্গলবার (১ জুলাই) বিকেল সাড়ে ৬টার দিকে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মুন্সী ইমদাদুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

আটকদের মধ্যে রয়েছেন যশোর সদর উপজেলার দহিতলা গ্রামের মোস্তফা হোসেন (২৪), মনিরামপুর উপজেলার পাঁচকাটিয়া গ্রামের কাসমীর মন্ডল (৪০), ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় গ্রামের আব্দুল হাকিম (৩৯) ও আখের আলী গাজী (৪৩), এবং ফরিদপুর সদর উপজেলার গোয়ালচামট গ্রামের চন্দন মন্ডল (২২)।

বিজিবি জানায়, আটকরা মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা ও শ্রীনাথপুর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। তাদের আটক করে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, পাঁচজনের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মামলার পর তাদের আদালতে পাঠানো হবে বলে জানান তিনি।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

প্রেমিকের সহায়তায় শাশুড়িকে হত্যা, আদালতে দায় স্বীকার গৃহবধূর

error:

ভারতে প্রবেশের চেষ্টা, সীমান্তে ৫ বাংলাদেশি আটক

আপডেট সময় ০৯:৪০:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫