ঢাকা ০৯:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo খাল খনন কর্মসূচি বাস্তবায়নে সজাগ থাকতে হবে, বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালতের বিকল্প নেই: লাখাইয়ে জেলা প্রশাসক Logo হবিগঞ্জে ডিসি অফিসে হামলার শিকার মাহাদী হাসান, অভিযোগ ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে Logo ট্রাক-বাস সংঘর্ষে আহত মাধবপুরের আব্দুল জব্বার আইসিইউতে, মানবিক সহায়তার আবেদন Logo মাধবপুরে ট্রাকের ধাক্কায় আহত লিটনের মৃত্যু, নিহত বেড়ে ৩ Logo ডেপুটি রেঞ্জার আশিক মিয়ার দায়ের করা মামলার নিরপেক্ষ তদন্ত চেয়ে পুলিশ সুপারের কাছে প্রতিবন্ধী শানু মিয়ার অভিযোগ Logo ৭ দিনের মধ্যে মিলবে লাইসেন্স Logo মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান Logo কবর থেকে সালমান শাহর মরদেহ উত্তোলনের নির্দেশ আদালতের Logo পুলিশ হত্যা করেছি বলে আলোচিত মাহাদী হাসান এবার আশ্রয় নিলেন থানায় Logo মাধবপুরে ড্রাম ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ২

মাধবপুরের কিশোর সারোয়ার হোসেন তারিফ নিখোঁজ

Oplus_16777216

হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার মাদারগড়া গ্রামের কিশোর সারোয়ার হোসেন তারিফ (১৪) নিখোঁজ হয়ে পড়েছে। গত ২০ জুন সকালে ব্রাহ্মণবাড়িয়ার সড়াইল উপজেলার ইসলামাবাদ (গোগদ) এলাকার জামিয়া ফারুকিয়া ওয়ায়েজুল উলুম মাদ্রাসা থেকে নিখোঁজ হয় সে। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।

তারিফ কিছুটা মানসিকভাবে দুর্বল এবং একা চলাফেরা করতে অক্ষম বলে জানিয়েছে তার পরিবার। নিখোঁজের দিন সে তার বাবার মোবাইলে একবার ফোন করেছিল। মোবাইল কল রেকর্ড বিশ্লেষণে দেখা যায়, সেই সময় তার অবস্থান ছিল শান্তিনগর, পল্টন, ঢাকা।

পরিবারের একজন সদস্য জানান, “শান্তিনগর এলাকার হোসেন ও জামান টাওয়ার সংলগ্ন সিসিটিভি ফুটেজগুলো পর্যবেক্ষণ করলে হয়তো তার অবস্থান সম্পর্কে কিছু ধারণা পাওয়া যেতে পারে।”

এ ঘটনায় সড়াইল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর: ১২১২, তারিখ: ২৯ জুন ২০২৫, ট্র্যাকিং নম্বর: 4BQFOY) করা হয়েছে। একইসঙ্গে র‍্যাব, ডিবি এবং অন্যান্য আইনশৃঙ্খলা সংস্থার সহায়তা চাওয়া হয়েছে।

নিখোঁজ তারিফের বিবরণ অনুযায়ী—তার বয়স আনুমানিক ১৪ বছর, উচ্চতা প্রায় ৪ ফুট, গায়ের রং শ্যামলা এবং নিখোঁজের সময় তার পরনে ছিল কালো পাঞ্জাবি ও সাদা পাজামা। সে সিলেটি ভাষায় কথা বলে।

তার সন্ধান পেলে বা কোনো তথ্য জানা থাকলে অনুগ্রহ করে নিচের নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে:

📞 মোঃ সোহেল মিয়া (তারিফের পিতা)
👉 ০১৭৪৫৮১০৮৪৪

বাংলার খবর নিখোঁজদের বিষয়ে গণসচেতনতা এবং তথ্য আদান-প্রদানের আহ্বান জানাচ্ছে। তথ্য পেলে দয়া করে দ্রুত সংশ্লিষ্ট পরিবারের সঙ্গে যোগাযোগ করুন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

খাল খনন কর্মসূচি বাস্তবায়নে সজাগ থাকতে হবে, বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালতের বিকল্প নেই: লাখাইয়ে জেলা প্রশাসক

মাধবপুরের কিশোর সারোয়ার হোসেন তারিফ নিখোঁজ

আপডেট সময় ১২:২০:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫