ঢাকা ১১:৩১ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের নতুন সাধারণ সম্পাদক মিল্টন বৈদ্যকে জয়ধর হিরুর অভিনন্দন Logo সাংবাদিকতার যোগ্যতা নির্ধারণে সিদ্ধান্ত নিচ্ছে সরকার: প্রধান তথ্য কর্মকর্তা Logo সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধাপে ধাপে ‘স্কুল মিল’ চালুর উদ্যোগ Logo দুবাইয়ের কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন সাবেক আইজিপি বেনজীর Logo এনসিপি নেতার মামলায় হবিগঞ্জ জেলা ছাত্রদল সভাপতিসহ ১১ নেতাকর্মীর জামিন Logo মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা Logo দেশজুড়ে পুলিশের যানবাহনে নাশকতার আশঙ্কা, কড়া সতর্কতা Logo নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা বিএনপির Logo ডাকযোগে চিঠি ও কাফনের কাপড় পাঠিয়ে আদাঐর ইউপি চেয়ারম্যানকে হত্যার হুমকি Logo ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে
সচেতনতায় গড়ছে অনন্য নজির

হবিগঞ্জে মাদকবিরোধী দিবসে বিজিবির ব্যতিক্রমী উদ্যোগ

হামিদুর রহমান, মাধবপুর:
“প্রতিরোধে মুক্তি, চক্র ভাঙার অঙ্গীকার”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জে পালিত হয়েছে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৫।

দিবসটি উপলক্ষে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) বৃহস্পতিবার দিনব্যাপী নানা সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করে, যা এলাকাবাসীর প্রশংসা কুড়ায়।

দিবসের কর্মসূচির মূল লক্ষ্য ছিল সীমান্ত অঞ্চলে মাদকবিরোধী জনসচেতনতা বৃদ্ধি। এ লক্ষ্যে ইউনিট সদর দপ্তরসহ বিভিন্ন উন্মুক্ত স্থানে সচেতনতামূলক ব্যানার ও প্যানাফ্লেক্স বোর্ড স্থাপন করা হয়। সাধারণ মানুষের মধ্যে মাদকের ক্ষতিকর প্রভাব তুলে ধরে লিফলেট ও পোস্টার বিতরণ করা হয়।

৫৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান ব্যাটালিয়নের চিত্তবিনোদন কক্ষে আয়োজিত বিশেষ প্রেরণামূলক ক্লাসে সভাপতিত্ব করেন। তিনি বলেন,

> “মাদকের বিরুদ্ধে বিজিবি সবসময় কঠোর অবস্থানে রয়েছে। শুধু সীমান্তে অভিযান নয়, সমাজকে সচেতন করাও আমাদের দায়িত্ব। মাদক চক্র ভাঙতে হলে প্রয়োজন সম্মিলিত সামাজিক সচেতনতা, যা এই কর্মসূচির মাধ্যমে বাস্তবে প্রতিফলিত হচ্ছে।”

এছাড়া, ব্যাটালিয়নের অধীনস্থ ১৬টি বর্ডার আউটপোস্ট (বিওপি) নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় মাদকবিরোধী র‌্যালি, সমাবেশ এবং সচেতনতামূলক সভার আয়োজন করে, যেখানে স্থানীয় জনসাধারণ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। এসব কর্মসূচিতে প্রায় তিন হাজার পিস লিফলেট ও পোস্টার বিতরণ করা হয়।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, মাদকের বিরুদ্ধে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

৫৫ বিজিবি ব্যাটালিয়নের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত চালানো নিয়মিত অভিযানে প্রায় ১ কোটি ৯২ লাখ ৮৭ হাজার ৭০০ টাকা মূল্যের বিভিন্ন মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। জব্দকৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে:

ভারতীয় মদ: ৫,১০৮ বোতল

বাংলাদেশি মদ: ৮৫ লিটার

ভারতীয় গাঁজা: ২,৩৫৮ কেজি

ফেন্সিডিল: ২৫৭ বোতল

বিয়ার: ৪০৫ ক্যান

ইয়াবা: ১০,০৪৮ পিস

ইস্কফ সিরাপ: ৩২১ বোতল

এসব অভিযানে আটজন মাদক পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া, পলাতক থাকা দুইজন পাচারকারীর গ্রেপ্তারে অভিযান চলছে।

মাদকবিরোধী অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রমে বিজিবির সক্রিয় অংশগ্রহণ মাদকমুক্ত বাংলাদেশ গড়ার পথে একটি দৃঢ় ভিত্তি তৈরি করছে—এমনটাই মত সংশ্লিষ্টদের।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের নতুন সাধারণ সম্পাদক মিল্টন বৈদ্যকে জয়ধর হিরুর অভিনন্দন

error:

সচেতনতায় গড়ছে অনন্য নজির

হবিগঞ্জে মাদকবিরোধী দিবসে বিজিবির ব্যতিক্রমী উদ্যোগ

আপডেট সময় ১২:২৯:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫