ঢাকা ১০:৩২ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের নতুন সাধারণ সম্পাদক মিল্টন বৈদ্যকে জয়ধর হিরুর অভিনন্দন Logo সাংবাদিকতার যোগ্যতা নির্ধারণে সিদ্ধান্ত নিচ্ছে সরকার: প্রধান তথ্য কর্মকর্তা Logo সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধাপে ধাপে ‘স্কুল মিল’ চালুর উদ্যোগ Logo দুবাইয়ের কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন সাবেক আইজিপি বেনজীর Logo এনসিপি নেতার মামলায় হবিগঞ্জ জেলা ছাত্রদল সভাপতিসহ ১১ নেতাকর্মীর জামিন Logo মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা Logo দেশজুড়ে পুলিশের যানবাহনে নাশকতার আশঙ্কা, কড়া সতর্কতা Logo নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা বিএনপির Logo ডাকযোগে চিঠি ও কাফনের কাপড় পাঠিয়ে আদাঐর ইউপি চেয়ারম্যানকে হত্যার হুমকি Logo ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে

নিশান এনজিও’র লাখ লাখ টাকা আত্মসাৎ: পিবিআই তদন্তে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

Oplus_131072

হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়ায় অবস্থিত ‘নিশান স্বাস্থ্য ও পরিবেশ উন্নয়ন সোসাইটি’ নামক একটি এনজিও প্রতিষ্ঠানের বিরুদ্ধে গ্রাহকের লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ প্রমাণিত হয়েছে। মামলার তদন্তে পিবিআই বিষয়টির সত্যতা পেয়েছে বলে নিশ্চিত করেছেন হবিগঞ্জ জেলা পিবিআইয়ের এসআই পিসুষ দেবনাথ।

প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে অধিক লভ্যাংশের লোভ দেখিয়ে সাধারণ মানুষ থেকে আমানত সংগ্রহ করে আসছিল। প্রতি লাখ টাকায় মাসে ২,৫০০ টাকা লাভ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তারা সহজ-সরল গ্রাহকদের প্রলুব্ধ করত। প্রথমদিকে কিছু লভ্যাংশ প্রদান করলেও পরে তারা তা বন্ধ করে দেয় এবং প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও কর্মকর্তারা গা-ঢাকা দেন।

এই প্রতারণার শিকার হয়েছেন সুলতানপুর গ্রামের স্বপ্না রানী রায় নামের এক নারী। তিনি ধাপে ধাপে প্রায় ১৮ লাখ টাকা বিনিয়োগ করেন। টাকা ফেরত না পেয়ে তিনি ২০২৫ সালের ১৬ ফেব্রুয়ারি বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেন, যার তদন্তে সত্যতা পেয়েছে পিবিআই।

প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক মোঃ মঈন উদ্দিন, চেয়ারম্যান তার ভাই মোঃ জালাল উদ্দিন, ডেপুটি ডিরেক্টর তার স্ত্রী মোছাঃ আমেনা বেগম এবং এইচআর ডিভিশনে তার ছেলে আঃ জলিল সায়েমসহ পুরো পরিবার এই প্রতারণার সঙ্গে জড়িত বলে অভিযোগ উঠেছে।

পিবিআই জানায়, তারা পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ করেছে এবং হেডকোয়ার্টারের অনুমোদনের পর আদালতে প্রতিবেদন জমা দেওয়া হবে।

এনজিওটির বিরুদ্ধে শুধু স্বপ্না রানী নন, এমন শত শত গ্রাহক প্রতারণার শিকার হয়েছেন বলে জানা গেছে। তারা এখন দিশেহারা হয়ে অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের নতুন সাধারণ সম্পাদক মিল্টন বৈদ্যকে জয়ধর হিরুর অভিনন্দন

error:

নিশান এনজিও’র লাখ লাখ টাকা আত্মসাৎ: পিবিআই তদন্তে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

আপডেট সময় ০৪:৫৪:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫