ঢাকা ০৭:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হবিগঞ্জে ডিসি অফিসে হামলার শিকার মাহাদী হাসান, অভিযোগ ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে Logo ট্রাক-বাস সংঘর্ষে আহত মাধবপুরের আব্দুল জব্বার আইসিইউতে, মানবিক সহায়তার আবেদন Logo মাধবপুরে ট্রাকের ধাক্কায় আহত লিটনের মৃত্যু, নিহত বেড়ে ৩ Logo ডেপুটি রেঞ্জার আশিক মিয়ার দায়ের করা মামলার নিরপেক্ষ তদন্ত চেয়ে পুলিশ সুপারের কাছে প্রতিবন্ধী শানু মিয়ার অভিযোগ Logo ৭ দিনের মধ্যে মিলবে লাইসেন্স Logo মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান Logo কবর থেকে সালমান শাহর মরদেহ উত্তোলনের নির্দেশ আদালতের Logo পুলিশ হত্যা করেছি বলে আলোচিত মাহাদী হাসান এবার আশ্রয় নিলেন থানায় Logo মাধবপুরে ড্রাম ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ২ Logo লাখাইয়ে ইভটিজিংয়ের অভিযোগে যুবককে গণধোলাই, পুলিশে সোপর্দ

মাধবপুরে গভীর রাতে ঘুম থেকে ডেকে দোকানদারকে কুপিয়ে হত্যা, ঘাতক আটক

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের কালিকাপুর গ্রামে জিল্লুর রহমান (৪৫) নামে এক দোকানদারকে গভীর রাতে ঘুম থেকে ডেকে কুপিয়ে হত্যা করেছে তারই চাচাতো ভাই জাহাঙ্গীর মিয়া। নিহত জিল্লুর রহমান ওই গ্রামের মৃত আলী মিয়ার ছেলে।

পুলিশ জানায়, রবিবার (২৫ মে) রাত আনুমানিক ২টার দিকে একই গ্রামের ইদ্রিছ মিয়ার ছেলে জাহাঙ্গীর মিয়া বিস্কুট কেনার কথা বলে জিল্লুরকে ঘর থেকে ডেকে নিয়ে যায়। কথা-কাটাকাটির একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়ে তাকে হত্যা করে। ঘটনাস্থলেই নিহত হন জিল্লুর রহমান।

খবর পেয়ে কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তফার নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। পরে ঘাতক জাহাঙ্গীর মিয়াকে বাড়ির একটি পরিত্যক্ত টয়লেট থেকে গ্রেপ্তার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, কিছুদিন আগে জাহাঙ্গীরের বিরুদ্ধে একটি মামলায় আদালতে সাক্ষ্য দিয়েছিলেন জিল্লুর রহমান। এরপর থেকেই ক্ষুব্ধ ছিলেন জাহাঙ্গীর। ধারণা করা হচ্ছে, এর জের ধরেই এই হত্যাকাণ্ড ঘটে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “ঘাতককে আটক করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে ডিসি অফিসে হামলার শিকার মাহাদী হাসান, অভিযোগ ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে

মাধবপুরে গভীর রাতে ঘুম থেকে ডেকে দোকানদারকে কুপিয়ে হত্যা, ঘাতক আটক

আপডেট সময় ০২:১৫:০৩ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫