ঢাকা ০৬:৫৯ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধাপে ধাপে ‘স্কুল মিল’ চালুর উদ্যোগ Logo দুবাইয়ের কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন সাবেক আইজিপি বেনজীর Logo এনসিপি নেতার মামলায় হবিগঞ্জ জেলা ছাত্রদল সভাপতিসহ ১১ নেতাকর্মীর জামিন Logo মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা Logo দেশজুড়ে পুলিশের যানবাহনে নাশকতার আশঙ্কা, কড়া সতর্কতা Logo নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা বিএনপির Logo ডাকযোগে চিঠি ও কাফনের কাপড় পাঠিয়ে আদাঐর ইউপি চেয়ারম্যানকে হত্যার হুমকি Logo ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে Logo লাখাইয়ের হাওরে কচুরিপানার জট, বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক Logo সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা, আহত নাসীরুদ্দীন পাটওয়ারী

হবিগঞ্জের সিনেমা হলে প্রেমের ফাঁদে ধর্ষণ

হবিগঞ্জ শহরের মোহন সিনেমা হলে কলেজছাত্রী ধর্ষণের ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। প্রেমিকের ফাঁদে পড়ে প্রেমিকাই সিনেমা হলে ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। মেয়েটিকে গুরুতর অবস্থায় সিলেটে পাঠানো হয়েছে। এ ঘটনায় ধর্ষক প্রেমিক কাওসার মিয়াকে (২৫) আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, ধর্ষণের শিকার মেয়েটির বাড়ি সদর উপজেলার যাত্রাবড়বাড়ি গ্রামে। অভিযুক্ত কাওসার মিয়া বানিয়াচং উপজেলার হিয়ালা গ্রামের হান্নান মিয়ার ছেলে। মোবাইল ফোনে প্রেমের সম্পর্কের সূত্র ধরে শনিবার (২৪ মে) সকালে কাওসার মেয়েটিকে সিনেমা দেখানোর কথা বলে মোহন সিনেমা হলে নিয়ে যায়। সিনেমা চলার ফাঁকে প্রেমের আড়ালে ধর্ষণের ঘটনা ঘটে। মেয়েটি রক্তাক্ত অবস্থায় হলে অজ্ঞান হয়ে পড়লে কাওসার তাকে হাসপাতালে নিয়ে যায়।

প্রাথমিক চিকিৎসার পর মেয়েটির অবস্থার অবনতি হলে দ্রুত সিলেটে পাঠানো হয়। এদিকে ধর্ষণের পর কাওসার পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাকে ধরে পুলিশে সোপর্দ করে। সদর থানার এসআই ওয়াহেদ গাজি তাকে আটক করে থানায় নিয়ে যান।

পুলিশি জিজ্ঞাসাবাদে কাওসার ধর্ষণের ঘটনা স্বীকার করে জানায়, প্রেমের সম্পর্ক থাকায় সিনেমা হলে শারীরিক সম্পর্ক হয়েছিল। তার দাবি, বিদেশে যাওয়ার পর সে মেয়েটিকে বিয়ে করতে চায়। তবে মেয়েটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক ক্ষোভ ও আলোড়ন সৃষ্টি হয়েছে।

সদর থানার ওসি একেএম সাহাবুদ্দিন শাহীন বলেন, “অভিযুক্তকে আটক করা হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় যথাযথ তদন্ত চলছে।”

এদিকে স্থানীয়দের অভিযোগ, মোহন সিনেমা হলে গোপনে এ ধরনের অপকর্ম বহুবার ঘটে চলেছে, যা অনেক সময় আড়ালেই থেকে যায়।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধাপে ধাপে ‘স্কুল মিল’ চালুর উদ্যোগ

error:

হবিগঞ্জের সিনেমা হলে প্রেমের ফাঁদে ধর্ষণ

আপডেট সময় ০১:১০:১৩ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫