ঢাকা ০১:৪২ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা Logo দেশজুড়ে পুলিশের যানবাহনে নাশকতার আশঙ্কা, কড়া সতর্কতা Logo নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা বিএনপির Logo ডাকযোগে চিঠি ও কাফনের কাপড় পাঠিয়ে আদাঐর ইউপি চেয়ারম্যানকে হত্যার হুমকি Logo ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে Logo লাখাইয়ের হাওরে কচুরিপানার জট, বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক Logo সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা, আহত নাসীরুদ্দীন পাটওয়ারী Logo গাঁজা সেবন ও চুরির অভিযোগে লাখাইয়ে যুবক গ্রেপ্তার Logo জামালপুরে জলাবদ্ধতায় তিন বছরে শেষ ১৩৭ মাতৃ লিচুগাছ, সরকারি উদাসীনতা নিয়ে প্রশ্ন Logo জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে কামরুল ইসলাম সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক

সৌদি থেকে ফিরে বিমানবন্দরেই জরুরি বৈঠক মোদির

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলার পরপরই সৌদি সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন। বুধবার (২৩ এপ্রিল) সকালেই দিল্লি বিমানবন্দরে নেমেই কোনো বিলম্ব না করে কাশ্মীর পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে বসেন তিনি।

বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং নিরাপত্তা ও প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা।

সরকারি সূত্রগুলো জানায়, হামলার পরবর্তী প্রতিক্রিয়া, তদন্ত এবং সীমান্তবর্তী অঞ্চলে নিরাপত্তা জোরদার নিয়ে মূলত আলোচনা হয় বৈঠকে।

সফরসূচি অনুযায়ী মোদির দিল্লি ফেরার কথা ছিল বুধবার রাত। তবে মঙ্গলবার বিকেলে অনন্তনাগ জেলার পেহেলগামে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলার খবর পাওয়ার পরই সিদ্ধান্ত বদলান তিনি। সৌদি আরবের যুবরাজ সালমানের আমন্ত্রণে রাষ্ট্রীয় সফরে গিয়েছিলেন মোদি, কিন্তু সেই সফর অসমাপ্ত রেখেই মঙ্গলবার রাতের মধ্যেই রওনা হন দিল্লির উদ্দেশে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

বাংলার খবর

মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা

error:

সৌদি থেকে ফিরে বিমানবন্দরেই জরুরি বৈঠক মোদির

আপডেট সময় ১২:২৪:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫