ঢাকা ০৯:২৩ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা বিএনপির Logo ডাকযোগে চিঠি ও কাফনের কাপড় পাঠিয়ে আদাঐর ইউপি চেয়ারম্যানকে হত্যার হুমকি Logo ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে Logo লাখাইয়ের হাওরে কচুরিপানার জট, বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক Logo সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা, আহত নাসীরুদ্দীন পাটওয়ারী Logo গাঁজা সেবন ও চুরির অভিযোগে লাখাইয়ে যুবক গ্রেপ্তার Logo জামালপুরে জলাবদ্ধতায় তিন বছরে শেষ ১৩৭ মাতৃ লিচুগাছ, সরকারি উদাসীনতা নিয়ে প্রশ্ন Logo জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে কামরুল ইসলাম সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক Logo হবিগঞ্জে হামলায় দৃষ্টিশক্তি হারানো আলিফকে দেখতে গেলেন জামায়াত আমির Logo ঢামেক হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস

সিলেটে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিক্ষক-চালক-হেলপারের

সিলেটে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন স্কুল শিক্ষক, ট্রাক চালক ও হেলপার। সোমবার রাতে ও মঙ্গলবার বিকেলে পৃথক এ দুর্ঘটনা ঘটে।

এর মধ্যে সিলেট-জকিগঞ্জ সড়কের থানা বাজার এলাকায় বাসের ধাক্কায় প্রাণ হারান মোটরসাইকেল আরোহী জকিগঞ্জ ক্যাডেট হোম স্কুলের শিক্ষক তাসনিয়া পারভীন জুঁই (২৪)। ওই সময় আহত হন তার ভাই বিজিবি সদস্য ইমদাদুল হক ইমন (২৪)।

নিহতরা জকিগঞ্জ সদর ইউনিয়নের লালো গ্রামের অবসরপ্রাপ্ত বিজিবি কমান্ডার আমিনুল হক বাচ্চুর ছেলে-মেয়ে। শিক্ষক জুঁই তার ভাইকে নিয়ে বাড়ি ফিরছিলেন।

জানা যায়, সহকারী শিক্ষক তাসনিয়া পারভীন জুঁই স্কুল শেষে ছোটভাই ইমনের সঙ্গে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথে থানাবাজার এলাকায় সিলেট থেকে ছেড়ে আসা একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে মারা যান জুঁই। মোটরসাইকেলটি চালাচ্ছিলেন তার ভাই ইমন।

গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে ওসমানী হাসপাতালে স্থানান্তর করেন।

খবর পেয়ে জকিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বাস ও মোটরসাইকেল জব্দ করে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না।

এদিকে সোমবার রাতে সিলেটের মোগলাবাজার থানা এলাকার পারাইরচক এলাকায় ট্রাকচাপায় অপর ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছেন।

নিহতরা হলেন সিলেটের জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের কমলাবাড়ি গ্রামের ট্রাকচালক শাহীন মিয়া শামীম (৫০) ও তার সহযোগী কামাল মিয়া (৪৫)।

মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, চাকা পাংচার হয়ে একটি ট্রাক বিকল অবস্থায় সড়কের পাশে দাঁড় করানো ছিল। ওই ট্রাকের চালক ও হেলপার বিকল ট্রাকটি মেরামত করার চেষ্টা করছিলেন। ওই সময় শ্রীরামপুর থেকে পারাইরচকের দিকে আসা পাথরবোঝাই অন্য একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

বাংলার খবর

নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা বিএনপির

error:

সিলেটে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিক্ষক-চালক-হেলপারের

আপডেট সময় ০৯:১৫:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫