
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: কাটেঙ্গা বিল উদ্ধার করেছে মাধবপুর উপজেলা প্রশাসন।
আন্দিউড়া ইউনিয়নের এই ঐতিহ্যবাহী বিলের সাড়ে ১১ একর জমি দখলমুক্ত করা হয়েছে।
আরও পড়ুন: মাধবপুরে বিএনপির অবস্থান কর্মসূচি, মহাসড়কে বিক্ষোভ মিছিল
জমি মেপে সীমানা ঠিক করে বিভিন্ন স্থানে লাল নিশান বসানো হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ অভিযান চালানো হয়।
নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান ও সহকারী কমিশনার (ভূমি) মৈত্রী রায়।
যেভাবে দখল হয়েছিল কাটেঙ্গা বিল
উপজেলা প্রশাসন ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে বিলের বেশির ভাগ জায়গা কয়েকজন প্রভাবশালী ব্যক্তির দখলে ছিল।
তারা অবৈধভাবে জমির শ্রেণি বদলে পুকুর ও ফসলি জমি বানিয়েছিলেন।
এতে বিলের প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্যের বড় ক্ষতি হয়েছে।
বিল উদ্ধারের দাবিতে এলাকাবাসী বিভিন্ন সময় প্রতিবাদ ও মানববন্ধন করেছেন।
প্রশাসনের এ উদ্যোগে তারা স্বস্তি প্রকাশ করেছেন।
একসময় পাখি আর মাছে ভরা ছিল বিল
পরিবেশকর্মী আবুল মিয়া প্রশাসনকে ধন্যবাদ জানান।
তিনি বলেন, একসময় শীতে এ বিলে ঝাঁকে ঝাঁকে অতিথি পাখি আসত।
এখন কোথাও পুকুর কাটা হয়েছে, কোথাও মাটি ভরাট করে চাষের জমি বানানো হয়েছে।
সবার আগে সব খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হনযুক্ত হন →তাই বিলটি খনন করে আগের অবস্থায় ফেরানো দরকার।
স্থানীয় ব্যবসায়ী শাহেদ মিয়া জানান, আগে এ বিলে প্রচুর মাছ পাওয়া যেত।
আন্দিউড়া ও শাহজাহানপুর ইউনিয়নের হাজারো মানুষ এখানে মাছ ধরতে আসতেন।
তিনি বলেন, সাতছড়ি, তেলমাছড়া ও রেমা-কালেঙ্গা বন থেকে অসংখ্য পাখি খাবারের খোঁজে এই বিলে আসত।
কিন্তু প্রতিবছর পাহাড়ি ঢলের সঙ্গে আসা মাটি ও বালুতে বিলটি ভরাট হচ্ছে।
দ্রুত খননের দাবি জানান তিনি।
জলাবদ্ধতায় ভুগছে ১৫-২০ গ্রাম
ইউএনও মো. মেহেদী হাসান বলেন, প্রায় ২০ বছর ধরে বিলটির কোনো সংস্কার হয়নি।
ভরাট হয়ে মাছের অভয়াশ্রম নষ্ট হচ্ছে, জীববৈচিত্র্যও ধ্বংস হচ্ছে।
এই সুযোগে অবৈধ দখলও বেড়েছে।
তিনি জানান, বিল ভরাট হওয়ায় অল্প বৃষ্টিতেই শাহজাহানপুর ও আন্দিউড়া ইউনিয়নের ১৫ থেকে ২০টি গ্রামে পানি জমে যায়।
পাহাড়ি ঢলে তলিয়ে নষ্ট হয় ফসল।
ইউএনও আরও বলেন, বিলের সীমানা ঠিক করে লাল নিশান বসানো হয়েছে।
বিলটি খনন করে আগের অবস্থায় ফেরাতে শিগগিরই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা প্রশাসনের বিভিন্ন সেবা ও তথ্য পাওয়া যাবে মাধবপুর উপজেলার সরকারি ওয়েবসাইটে।
মাধবপুর প্রতিনিধি 




















