ঢাকা ০২:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo তারেক রহমানের জন্মদিন আজ, ৬২ বছরে পদার্পণ প্রধানমন্ত্রীর Logo আদিতমারীতে বিএনপি অফিসে আগুন, পুড়েছে আসবাব ও কাগজপত্র Logo চরমোনাই পীরের অভিযোগ: রাজনীতির নামে দেশ ধ্বংসের চক্রান্ত করছে আ.লীগ Logo গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত না হতে আইজিপির আহ্বান, পুলিশ ভলিবলে চ্যাম্পিয়ন ডিএমপি-এপিবিএন Logo মাধবপুরে গাঁজাসহ যুবক আটক, উদ্ধার ৫ কেজি Logo আলগী বাজারে জলাবদ্ধতা: সামান্য বৃষ্টিতেই দুর্ভোগে হাইমচরের মানুষ Logo সোহেল তাজের মন্তব্য: ‘শেখ হাসিনা এখন লাশের অপেক্ষায়’ Logo কাটেঙ্গা বিলের জীববৈচিত্র্য: দখলমুক্ত হলো, ফিরবে কি হারানো জলজীবন? Logo মাধবপুরে অভিভাবক সমাবেশ: আইডিয়াল কিন্ডারগার্টেনে পড়াশোনার মান নিয়ে আলোচনা Logo কাটেঙ্গা বিল উদ্ধার: মাধবপুরে সাড়ে ১১ একর জমির সীমানায় লাল নিশান

আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফর ৭ ডিসেম্বর, গুরুত্ব পাবে শ্রমবাজার

ছবি: সংগৃহীত

বাংলার খবর ডেস্ক: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম আগামী ৭ ডিসেম্বর দুই দিনের সফরে ঢাকায় আসছেন।

আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফর ঘিরে সরকারি পর্যায়ে প্রস্তুতি চলছে।

গত জুনে প্রধানমন্ত্রী তারেক রহমানের কুয়ালালামপুর সফরের ফিরতি সফর হিসেবে তিনি বাংলাদেশে আসছেন।

বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর এটিই হতে যাচ্ছে কোনো বিদেশি সরকারপ্রধানের প্রথম বাংলাদেশ সফর।

কূটনৈতিক সূত্র জানিয়েছে, ৭ ডিসেম্বর সন্ধ্যায় আনোয়ার ইব্রাহিমের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

সফর দুই দিনের হলেও ঢাকায় তাঁর অবস্থান হবে সংক্ষিপ্ত, সর্বোচ্চ ১২ থেকে ১৩ ঘণ্টা।

ঢাকা থেকে তিনি ব্যাংকক যাবেন।

আরও পড়ুন: তিন বছরের মধ্যে দেশে তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠানো হবে: প্রধানমন্ত্রী

আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফরে যেসব বিষয় গুরুত্ব পেতে পারে

সফরের দ্বিতীয় দিন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন আনোয়ার ইব্রাহিম।

বৈঠকে দুই দেশের সম্পর্ক আরও জোরদারের পাশাপাশি বাণিজ্য ও বিনিয়োগ, জ্বালানি, হালাল অর্থনীতি, শ্রমবাজার, সেমিকন্ডাক্টর শিল্প, কৃষি এবং শিক্ষা খাতে সহযোগিতার বিষয়গুলো আলোচনায় আসতে পারে।

সফরে দুই দেশের মধ্যে কয়েকটি সমঝোতা স্মারক ও ‘নোট অব এক্সচেঞ্জ’ সইয়ের বিষয়ে আলোচনা চলছে।

কূটনৈতিক সূত্রের ইঙ্গিত অনুযায়ী, তথ্য ও সম্প্রচার এবং তথ্যপ্রযুক্তি খাতে দুটি সমঝোতা স্মারক সই হতে পারে।

সবার আগে সব খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হনযুক্ত হন →

সফরের প্রস্তুতি নিয়ে বুধবার (১৮ নভেম্বর) পররাষ্ট্রসচিব সালাহউদ্দিন নোমান চৌধুরীর সভাপতিত্বে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক হয়েছে।

সরকারের এক উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছেন, তারেক রহমানের মালয়েশিয়া সফরে যেসব বিষয়ে আলোচনা হয়েছিল, এবারের সফরে সেগুলোর অগ্রগতি নিয়ে কথা বলার সুযোগ তৈরি হয়েছে।

গত জুনের ওই সফরে দুই দেশের মধ্যে সংস্কৃতিবিষয়ক একটি সমঝোতা স্মারক সই হয় এবং সন্ত্রাসবাদ দমনে সহযোগিতা ও বিনিয়োগ–সংক্রান্ত দুটি দলিল বিনিময় হয়।

শ্রমবাজার নিয়ে আশা

বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার ২০২৪ সাল থেকে বন্ধ রয়েছে।

সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, এ সফরে নিরাপদ অভিবাসন ও শ্রমবাজার নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে।

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ডিসেম্বরের আগেই সরকারিভাবে বোয়েসেলের মাধ্যমে বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে।

মোট ১০ হাজার কর্মী পাঠানোর পরিকল্পনার প্রথম ধাপে যাবেন ১১২ জন।

প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ করেছে সরকার।

সরকারিভাবে কর্মী যাওয়া শুরু হলে পরে বেসরকারিভাবেও কর্মী পাঠানো শুরু হবে।

উল্লেখ্য, এর আগে ২০২৪ সালের অক্টোবরে অন্তর্বর্তী সরকারের সময় ঢাকা সফর করেছিলেন আনোয়ার ইব্রাহিম।

দুই বছরের মধ্যে এটি হবে তাঁর দ্বিতীয় বাংলাদেশ সফর।

জনপ্রিয় সংবাদ

তারেক রহমানের জন্মদিন আজ, ৬২ বছরে পদার্পণ প্রধানমন্ত্রীর

error:

আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফর ৭ ডিসেম্বর, গুরুত্ব পাবে শ্রমবাজার

আপডেট সময় ০২:৪৮:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬