ঢাকা ০৫:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে দিনব্যাপী অভিযান, ড্রেজার-বেকো-পাইপ ধ্বংস Logo মাধবপুরের কৃষকপুত্র আশেক মিয়ার বিসিএস জয়, শিক্ষা ক্যাডারে গেজেটভুক্ত Logo মাদক সেবনে বাবা-মাকে মারধর, যুবকের ৬ মাসের জেল Logo মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে আনসারদের আবাসনে চরম দুর্ভোগ, তিন মাসেও মেলেনি ফ্যান Logo মাধবপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা, কিশোর গ্যাং নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান Logo মাধবপুরের আব্দুল কাইয়ুমের ৪৯তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সাফল্য Logo হবিগঞ্জে গ্রামীণ সড়ক উন্নয়নে ৮১৫ কোটি টাকার প্রকল্প: বাণিজ্যমন্ত্রী Logo সার ডিলার নিয়োগের তালিকা যাচাই-বাছাই চলছে, চূড়ান্ত তারিখ নির্ধারণ হয়নি Logo নাসিরনগরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত Logo হাইমচর আইডিয়াল স্কুলে অভিভাবক সমাবেশ, পুরস্কার বিতরণ ও বিতর্ক প্রতিযোগিতা

মাধবপুরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে দিনব্যাপী অভিযান, ড্রেজার-বেকো-পাইপ ধ্বংস

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি হবিগঞ্জের মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে দিনব্যাপী অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১ অক্টোবর) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৈত্রী রায়ের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযানকালে চৌমুহনী এলাকার সোনাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত তিনটি ড্রেজার, একটি বেকো মেশিন, প্রায় ১ হাজার ফুট পাইপসহ বিভিন্ন সরঞ্জাম ধ্বংস করা হয়।

এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের সতর্ক করা হয় এবং সরকারি বিধিবিধান মেনে চলার নির্দেশ দেওয়া হয়।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, সরকারি অনুমোদন ছাড়া বালু উত্তোলনের ফলে নদী, পরিবেশ ও জনস্বার্থের ওপর বিরূপ প্রভাব পড়তে পারে। অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের অভিযান ও তদারকি অব্যাহত থাকবে।

Tag :

error:

আপডেট সময় ০৪:৫০:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬