ঢাকা ০৫:১০ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে Logo লাখাইয়ের হাওরে কচুরিপানার জট, বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক Logo সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা, আহত নাসীরুদ্দীন পাটওয়ারী Logo গাঁজা সেবন ও চুরির অভিযোগে লাখাইয়ে যুবক গ্রেপ্তার Logo জামালপুরে জলাবদ্ধতায় তিন বছরে শেষ ১৩৭ মাতৃ লিচুগাছ, সরকারি উদাসীনতা নিয়ে প্রশ্ন Logo জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে কামরুল ইসলাম সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক Logo হবিগঞ্জে হামলায় দৃষ্টিশক্তি হারানো আলিফকে দেখতে গেলেন জামায়াত আমির Logo ঢামেক হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস Logo ইউপি নির্বাচনে এসএসসি-এইচএসসি সনদ বাধ্যতামূলক নয়, ছড়ানো তথ্য ভুয়া Logo তেলিয়াপাড়া চা বাগানে গণবিক্ষোভ, দৈনিক মজুরি ৫০০ টাকা করার দাবি

মাধবপুরে ইসলামি বক্তা আশরাফী’র লাইভে মিথ্যাচারের প্রতিবাদে সমাবেশ

হবিগঞ্জের মাধবপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও বিএনপি নেতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: পারভেজ হোসেন চৌধুরীর বিরুদ্ধে ফেসবুক লাইভে এসে কটুক্তি ও চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদে সমাবেশ করেছে মাধবপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন। মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেল সাড়ে চার ঘটিকায় উপজেলার তেলিয়াপাড়ায় শাহজাহানপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় চত্বরে উক্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সহ সভাপতি মো: পারভেজ হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: হামিদুর রহমান হামদু। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল বাবুল, হোসাইন মোহাম্মদ রফিক, উপজেলা যুবদলের আহবায়ক মো: এনায়েতউল্লা, মাওলানা মিজানুর রহমান আজিজি প্রমূখ। বক্তারা বলেন, মওলানা শোয়াইব আহমেদ আশরাফী একজন মাওলানা সাহেব হয়ে কিভাবে রাষ্ট্রের আইন লঙ্ঘন করে অবৈধ মাটির ব্যাবসা করেন? দেশের প্রচলিত আইনে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: হামিদুর রহমান হামদু বলেন, উনি যে অভিযোগ করেছেন তা প্রমাণ করতে পারলে মো: পারভেজ হোসেন চৌধুরীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। আর যদি প্রমাণ না করতে পারেন তাহলে আশরাফী সাহেবকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

বাংলার খবর

বাংলার খবর

ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে

error:

মাধবপুরে ইসলামি বক্তা আশরাফী’র লাইভে মিথ্যাচারের প্রতিবাদে সমাবেশ

আপডেট সময় ০৬:১৪:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫