ঢাকা ০৪:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হাইমচরে নারী ও শিশু নির্যাতন মামলার দুই আসামি নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার, কিশোরী উদ্ধার Logo হাইমচরে বেহাল সড়ক: সামান্য বৃষ্টিতেই জনজীবন বিপর্যস্ত, দ্রুত সংস্কারের দাবি Logo নিখোঁজের ৫ দিন পর নাসিরনগরের বিলে মিলল আব্দুল মন্নান মনুর লাশ Logo তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় মাধবপুরে সৈয়দ মো. ফয়সল Logo গাছকে ভালোবেসে সবুজে বদলে দিচ্ছেন এলাকা, আজ সেই বৃক্ষপ্রেমী শিক্ষক মোস্তাক আহাম্মদের জন্মদিন Logo জাগদল থেকে বিএনপি: যেভাবে রাজনৈতিক দল গঠনের পথে এগিয়েছিলেন জিয়াউর রহমান Logo লাখাইয়ে শুরু ৫৩তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা Logo লাখাইয়ের বুল্লা বাঁশ বাজারে জমজমাট বেচাকেনা, কর্মব্যস্ততায় মুখর ঐতিহ্যবাহী হাট Logo হবিগঞ্জ-বুল্লা সড়কে অতিরিক্ত সিএনজি ভাড়া আদায়ের অভিযোগ, ভোগান্তিতে যাত্রীরা Logo বাহুবলে ইয়াবা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৬ মাসের কারাদণ্ড

লাখাইয়ে শুরু ৫৩তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা

পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি:

হবিগঞ্জের লাখাই উপজেলায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে ৫৩তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে।

সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় লাখাই উপজেলার হেলিপ্যাড মাঠে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন।

উদ্বোধনী দিনে বালিকাদের হ্যান্ডবল এবং ছেলেদের দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসব খেলায় অংশ নেয়।

প্রতিযোগিতাকে কেন্দ্র করে শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা মাঠে উপস্থিত থেকে প্রতিযোগীদের উৎসাহ দেন।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি ক্রীড়াক্ষেত্রে প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করাই এ ধরনের প্রতিযোগিতার অন্যতম উদ্দেশ্য। নিয়মিত খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি ও পারস্পরিক সহযোগিতার মানসিকতা গড়ে ওঠে।

লাখাইয়ে আয়োজিত এ প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করবে। প্রতিযোগিতার মাধ্যমে যোগ্য ও প্রতিভাবান খেলোয়াড়দের উঠে আসার প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

হাইমচরে নারী ও শিশু নির্যাতন মামলার দুই আসামি নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার, কিশোরী উদ্ধার

error:

লাখাইয়ে শুরু ৫৩তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা

আপডেট সময় ০১:১৩:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬