ঢাকা ১০:২০ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা Logo দেশজুড়ে পুলিশের যানবাহনে নাশকতার আশঙ্কা, কড়া সতর্কতা Logo নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা বিএনপির Logo ডাকযোগে চিঠি ও কাফনের কাপড় পাঠিয়ে আদাঐর ইউপি চেয়ারম্যানকে হত্যার হুমকি Logo ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে Logo লাখাইয়ের হাওরে কচুরিপানার জট, বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক Logo সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা, আহত নাসীরুদ্দীন পাটওয়ারী Logo গাঁজা সেবন ও চুরির অভিযোগে লাখাইয়ে যুবক গ্রেপ্তার Logo জামালপুরে জলাবদ্ধতায় তিন বছরে শেষ ১৩৭ মাতৃ লিচুগাছ, সরকারি উদাসীনতা নিয়ে প্রশ্ন Logo জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে কামরুল ইসলাম সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক

জৈন্তাপুর সীমান্তে বিজিবির উপর হামলা আহত দুই

Oplus_131072

জৈন্তাপুর প্রতিনিধিঃ-সিলেটের জৈন্তাপুর উপজেলার টিপরাখলা সীমান্তে বিজিবি টহল দলের ওপর চোরাকারবারিদের হামলায় দুইজন বিজিবি সদস্য গুরুতর আহত হয়েছেন। শনিবার (১৬ মার্চ) রাত ১০টার দিকে জৈন্তাপুর বিওপি’র দায়িত্বপূর্ণ ১২৮৭-৮৮ মেইন পিলারের মধ্যবর্তী নিজপাট ইউনিয়নের টিপরাখলা সীমান্তে এই হামলার ঘটনা ঘটে।

আহত বিজিবি সদস্যরা হলেন মো. হারুনুর রশিদ (৩৫) ও মো. জমশেদ হোসেন (২৯)। স্থানীয় সূত্রে জানা যায়, অবৈধভাবে ভারতীয় গরু প্রবেশের খবর পেয়ে বিজিবি টহল দল সীমান্ত এলাকায় অবস্থান নেয়। একপর্যায়ে তারা কয়েকটি গরু আটক করতে সক্ষম হলে চোরাকারবারিরা সংঘবদ্ধ হয়ে বিজিবির ওপর চড়াও হয় এবং হাতাহাতির পাশাপাশি ইট-পাটকেল নিক্ষেপ করে। একপর্যায়ে একটিমাত্র গরু রেখে বাকিগুলো ছিনিয়ে নিয়ে যায়।

পরে স্থানীয়দের সহযোগিতায় আহত বিজিবি সদস্যদের উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে জৈন্তাপুর বিওপি’র দায়িত্বপ্রাপ্ত এক কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহত দুই বিজিবি সদস্য বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তদন্ত করছে।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, “এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

বাংলার খবর

মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা

error:

জৈন্তাপুর সীমান্তে বিজিবির উপর হামলা আহত দুই

আপডেট সময় ০৭:৫৪:২৩ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫