
মাধবপুর প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী বাজার ব্যবসায়ী কমিটির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। ব্যবসায়ীদের পরামর্শ ও মতামতের ভিত্তিতে চৌমুহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান ১৫ সদস্যবিশিষ্ট এ আহ্বায়ক কমিটি ঘোষণা করেন।
নবগঠিত কমিটিতে চৌমুহনী বাজার ব্যবসায়ী কমিটির সাবেক সভাপতি জাহাঙ্গীর আলমকে আহ্বায়ক করা হয়েছে। তোফাজ্জল হোসেন, ফরিদুর রহমান ও আঃ মোতালিব বাচ্চুকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।
জানা গেছে, নবগঠিত আহ্বায়ক কমিটি আগামী তিন মাসের মধ্যে একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য ভোটার তালিকা প্রণয়ন করবে। এরপর ভোটারদের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে চৌমুহনী বাজার ব্যবসায়ী কমিটির নতুন কমিটি গঠন করা হবে।
ব্যবসায়ীরা আশা প্রকাশ করেছেন, নতুন আহ্বায়ক কমিটির উদ্যোগে দীর্ঘদিনের প্রত্যাশিত একটি স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মাধ্যমে ব্যবসায়ীদের মতামত ও স্বার্থের প্রতিনিধিত্বকারী একটি কার্যকর কমিটি গঠিত হবে।
বাংলার খবর ডেস্ক : 





















