ঢাকা ০৬:১২ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে Logo লাখাইয়ের হাওরে কচুরিপানার জট, বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক Logo সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা, আহত নাসীরুদ্দীন পাটওয়ারী Logo গাঁজা সেবন ও চুরির অভিযোগে লাখাইয়ে যুবক গ্রেপ্তার Logo জামালপুরে জলাবদ্ধতায় তিন বছরে শেষ ১৩৭ মাতৃ লিচুগাছ, সরকারি উদাসীনতা নিয়ে প্রশ্ন Logo জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে কামরুল ইসলাম সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক Logo হবিগঞ্জে হামলায় দৃষ্টিশক্তি হারানো আলিফকে দেখতে গেলেন জামায়াত আমির Logo ঢামেক হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস Logo ইউপি নির্বাচনে এসএসসি-এইচএসসি সনদ বাধ্যতামূলক নয়, ছড়ানো তথ্য ভুয়া Logo তেলিয়াপাড়া চা বাগানে গণবিক্ষোভ, দৈনিক মজুরি ৫০০ টাকা করার দাবি

মাধবপুরের ঘিলাতলীতে মাদকবিরোধী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

মাদকমুক্ত সমাজ গড়ি, সুন্দর জীবন গড়ে তুলি—এই প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঘিলাতলী এলাকায় মাদকবিরোধী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) বিকেলে ঘিলাতলী যুব সংঘের উদ্যোগে বহড়া ইউনিয়নের ঘিলাতলী স্ট্যান্ড থেকে মানববন্ধন শুরু হয়। পরে অংশগ্রহণকারীরা মাধবপুর-চেঙ্গার বাজার সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিলটি আখড়া বাজারে গিয়ে সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বহড়া ইউনিয়নের ইউপি সদস্য আব্দুল মন্নান মিয়া, মোহাম্মদ জানু মিয়া, মো. রুবেল, মো. ফালান মিয়া, মোহাম্মদ ইলমান মিয়া ও কেলু মিয়া সরদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সার্বিক সহযোগিতা করেন, আনোয়ার হোসেন।

সমাবেশে বক্তারা বলেন, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদকের ভয়াবহতা সম্পর্কে সর্বস্তরের মানুষকে সচেতন করতে হবে এবং তরুণ প্রজন্মকে খেলাধুলা, শিক্ষা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে মাদক থেকে দূরে রাখতে হবে।

এ সময় অংশগ্রহণকারীরা “মাদককে না বলি, জীবনকে হ্যাঁ বলি”, “মাদকমুক্ত জীবন বেছে নিন,সুস্থ শরীর, সুন্দর মন—পরিবারের আশা, সমাজের ভবিষ্যৎ” এবং “আসুন সবাই মিলে মাদকমুক্ত সমাজ গড়ি”সহ বিভিন্ন সচেতনতামূলক স্লোগান দেন।

বক্তারা আরও বলেন, মাদক নির্মূলে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়; পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।

সমাবেশ শেষে মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

বাংলার খবর

ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে

error:

মাধবপুরের ঘিলাতলীতে মাদকবিরোধী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

আপডেট সময় ১০:২৬:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬