ঢাকা ০৭:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হবিগঞ্জে ডিসি অফিসে হামলার শিকার মাহাদী হাসান, অভিযোগ ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে Logo ট্রাক-বাস সংঘর্ষে আহত মাধবপুরের আব্দুল জব্বার আইসিইউতে, মানবিক সহায়তার আবেদন Logo মাধবপুরে ট্রাকের ধাক্কায় আহত লিটনের মৃত্যু, নিহত বেড়ে ৩ Logo ডেপুটি রেঞ্জার আশিক মিয়ার দায়ের করা মামলার নিরপেক্ষ তদন্ত চেয়ে পুলিশ সুপারের কাছে প্রতিবন্ধী শানু মিয়ার অভিযোগ Logo ৭ দিনের মধ্যে মিলবে লাইসেন্স Logo মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান Logo কবর থেকে সালমান শাহর মরদেহ উত্তোলনের নির্দেশ আদালতের Logo পুলিশ হত্যা করেছি বলে আলোচিত মাহাদী হাসান এবার আশ্রয় নিলেন থানায় Logo মাধবপুরে ড্রাম ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ২ Logo লাখাইয়ে ইভটিজিংয়ের অভিযোগে যুবককে গণধোলাই, পুলিশে সোপর্দ

ডেপুটি রেঞ্জার আশিক মিয়ার দায়ের করা মামলার নিরপেক্ষ তদন্ত চেয়ে পুলিশ সুপারের কাছে প্রতিবন্ধী শানু মিয়ার অভিযোগ

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি :

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বাসিন্দা শারীরিক প্রতিবন্ধী শানু মিয়া তার বিরুদ্ধে দায়ের হওয়া একাধিক মামলার নিরপেক্ষ তদন্ত দাবি করে হবিগঞ্জের পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৮ জুন হবিগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি লিখিতভাবে অভিযোগ দায়ের করেন। এতে তিনি বন বিভাগের ডেপুটি রেঞ্জার সৈয়দ আসিক আহমেদের বিরুদ্ধে আনা অভিযোগের জেরে প্রতিহিংসাবশত তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়েছে বলে দাবি করেন।

তিনি উল্লেখ করেন, হবিগঞ্জ সদর থানার সাধারণ ডায়েরি নং-৬০, তারিখ ১ ফেব্রুয়ারি ২০২৬-এর ভিত্তিতে সদর থানা নন-এফআইআর প্রসিকিউশন নং-২৪/২৬ এবং চুনারুঘাট থানার মামলা নং-১১ ও মামলা নং-১৯ তার বিরুদ্ধে দায়ের করা হয়েছে। এসব মামলার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন তিনি।

লিখিত অভিযোগে শানু মিয়া বলেন, বন বিভাগের ডেপুটি রেঞ্জার সৈয়দ আসিক আহমেদের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম, চাঁদাবাজি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ এনে বিভিন্ন দপ্তরে আবেদন এবং মানববন্ধন ও প্রতিবাদ সভা করার পর থেকেই তিনি প্রতিহিংসার শিকার হচ্ছেন।

তিনি দাবি করেন, সরকারি ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন থানার মাধ্যমে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। একজন শারীরিক প্রতিবন্ধী ও অসহায় ব্যক্তি হিসেবে তিনি সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের প্রত্যাশা করছেন।

এ বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে ডিসি অফিসে হামলার শিকার মাহাদী হাসান, অভিযোগ ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে

ডেপুটি রেঞ্জার আশিক মিয়ার দায়ের করা মামলার নিরপেক্ষ তদন্ত চেয়ে পুলিশ সুপারের কাছে প্রতিবন্ধী শানু মিয়ার অভিযোগ

আপডেট সময় ০৫:১০:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬