ঢাকা ১২:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান Logo কবর থেকে সালমান শাহর মরদেহ উত্তোলনের নির্দেশ আদালতের Logo পুলিশ হত্যা করেছি বলে আলোচিত মাহাদী হাসান এবার আশ্রয় নিলেন থানায় Logo মাধবপুরে ড্রাম ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ২ Logo লাখাইয়ে ইভটিজিংয়ের অভিযোগে যুবককে গণধোলাই, পুলিশে সোপর্দ Logo লাখাইয়ে পাওনা টাকা চাওয়ায় গৃহবধূর ওপর হামলা ও লাখ টাকা লুটের অভিযোগ Logo ধর্মঘর ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে র‌্যালি ও বার্ষিক ক্যাম্পেইন Logo মাধবপুরে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং ধর্মঘর বাজার আউটলেট উদ্বোধন Logo সিলেট-৫ ও ঢাকা-১১ আসনের দায়িত্বে শাম্মী আক্তার Logo এমপির নির্দেশে সচল হচ্ছে জগদীশপুর-ছাতিয়াইন সড়ক

মাধবপুরে হাসপাতাল কর্মীর রহস্যজনক মৃত্যু, তদন্তে পুলিশ

Oplus_16908288

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :

হবিগঞ্জের মাধবপুর পৌর শহরের পূর্ব মাধবপুর এলাকায় সামান্তা আক্তার (১৮) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি স্থানীয় একটি হাসপাতালে প্রায় ৬ মাস পূর্বে কর্মরত ছিলেন।

সোমবার সকালে পৌর শহরের ১নং ওয়ার্ডের জিতু মিয়ার ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত সামান্তা আক্তার ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার দেওড়া গ্রামের শাহ আলমগীরের মেয়ে।

পারিবারিক সূত্রে জানা গেছে, সামান্তা মাধবপুর উপজেলার আদাঐর গ্রামে তার নানা বাড়িতে বেড়ে ওঠেন। পরে বিজয়নগর উপজেলার হাজিপুর গ্রামের সবুজ মিয়ার সঙ্গে তার বিয়ে হয়। সবুজ মিয়া স্থানীয় একটি মেডিকেল সেন্টারের সঙ্গে সম্পৃক্ত বলে জানা গেছে।

পরিবারের সদস্যরা জানান, বিয়ের পর বিভিন্ন বিষয় নিয়ে তাদের দাম্পত্য জীবনে মতবিরোধ তৈরি হয়। এ নিয়ে মানসিক চাপের মধ্যেও ছিলেন সামান্তা।

নিহতের মা জানান, বুধবার সকালে মেয়ের সঙ্গে কথা বলার কিছু সময় পরই মৃত্যুর সংবাদ পান তারা। পরে স্বজনরা বাসায় গিয়ে তাকে অচেতন অবস্থায় দেখতে পান।

খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান

মাধবপুরে হাসপাতাল কর্মীর রহস্যজনক মৃত্যু, তদন্তে পুলিশ

আপডেট সময় ০২:১৭:০১ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬