ঢাকা ০৮:২১ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা Logo দেশজুড়ে পুলিশের যানবাহনে নাশকতার আশঙ্কা, কড়া সতর্কতা Logo নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা বিএনপির Logo ডাকযোগে চিঠি ও কাফনের কাপড় পাঠিয়ে আদাঐর ইউপি চেয়ারম্যানকে হত্যার হুমকি Logo ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে Logo লাখাইয়ের হাওরে কচুরিপানার জট, বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক Logo সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা, আহত নাসীরুদ্দীন পাটওয়ারী Logo গাঁজা সেবন ও চুরির অভিযোগে লাখাইয়ে যুবক গ্রেপ্তার Logo জামালপুরে জলাবদ্ধতায় তিন বছরে শেষ ১৩৭ মাতৃ লিচুগাছ, সরকারি উদাসীনতা নিয়ে প্রশ্ন Logo জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে কামরুল ইসলাম সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক

শেষ পর্যন্ত মাধবপুরে তাহেরীর মাহফিল স্থগিত, ১৪৪ ধারা জারি

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

হবিগঞ্জের মাধবপুর উপজেলার শিমুলঘর এলাকায় সম্ভাব্য আইন-শৃঙ্খলা অবনতির আশঙ্কায় অবশেষে তাহেরীর মাহফিল স্থগিত করেছে প্রশাসন। একই সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করা হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জাহিদ বিন কাশেম এ আদেশ জারি করেন।

প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার শিমুলঘর হাসপাতাল সংলগ্ন মাঠে আগামী ২৮ মার্চ একই সময়ে দুটি পৃথক সংগঠন—শিমুলঘর নূরে মদিনা গাউছিয়া যুব সংগঠন এবং শিমুলঘর আহলে সুন্নাত ওয়াল জামাত ঐক্য পরিষদ—সম্মেলনের আয়োজন করে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয় এবং সংঘর্ষের আশঙ্কা দেখা দেয়।

এ অবস্থায় জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট এলাকায় ১৪৪ ধারা জারি করে প্রশাসন। আদেশ অনুযায়ী, পাঁচ বা ততোধিক ব্যক্তির সমাবেশ, মিছিল, স্লোগান, জনসভা, মাইকিং, লাঠিসোটা বা অস্ত্র বহনসহ যেকোনো ধরনের জমায়েত নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে উভয় সংগঠনের নির্ধারিত সম্মেলন ও মাহফিল স্থগিত করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদ বিন কাশেম জানান, জনস্বার্থে ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেউ আদেশ অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে মাধবপুর থানার অফিসার ইনচার্জ সোহেল রানা জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

বাংলার খবর

মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা

error:

শেষ পর্যন্ত মাধবপুরে তাহেরীর মাহফিল স্থগিত, ১৪৪ ধারা জারি

আপডেট সময় ০৯:০৫:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬