
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি হবিগঞ্জের মাধবপুর উপজেলায় রসুলপুর (সিংহপুর) জামে মসজিদে জুমার নামাজ আদায়ের সময় মো. ফারুক মিয়া (৩৫) নামের এক ব্যক্তি হামলার শিকার হয়েছেন। হামলার অভিযোগে তিনি মাধবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, স্থানীয় আব্দুস সালাম (৩২) ও তার গ্যাং-এর কয়েকজন সদস্য পূর্ব বিরোধের জেরে শুক্রবার দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে ফারুক মিয়ার ওপর আকস্মিকভাবে হামলা চালান। অভিযুক্তরা লাঠি ও দেশীয় অস্ত্র ব্যবহার করে তাকে মারধর করে। এতে ফারুক মিয়া আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেন।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অভিযোগ পেয়েছি এবং বিষয়টি তদন্তের জন্য সংশ্লিষ্ট বিট কর্মকর্তা কে দায়িত্ব দেওয়া হয়েছে।
বাংলার খবর ডেস্ক : 










