ঢাকা ১১:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে মাঠে কৃষিকাজ করতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু Logo লাখাইয়ে চুরির অভিযোগে যুবক গ্রেফতার, কারাগারে Logo আফগানিস্তানকে ৭ উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতল ভারত Logo এনটিআরসিএর প্রতিষ্ঠান প্রধান-সহকারী প্রধান পরীক্ষার ভাইভা ১ অক্টোবর Logo ঢাবিতে শিক্ষার্থীদের ওপর হামলা: মাকসুদ কামাল-জাফর ইকবালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ Logo গুলশানে নিষিদ্ধ আ.লীগের মিছিল: ওসি দাউদ হোসেন ক্লোজড Logo লাখাইয়ে মসজিদ নির্মাণকাজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু Logo মাধবপুরে পোনা মাছ অবমুক্ত, শিক্ষকদের সঙ্গে এমপি ফয়সলের মতবিনিময় Logo মক্কার কাছে ড্রোন হামলার চেষ্টা, হুতিদের বিরুদ্ধে সৌদির কঠোর হুঁশিয়ারি Logo র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির

মাধবপুরে মোবাইল কোর্টের অভিযান: এলপিজি দোকানে জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ২ লাখ টাকা দণ্ড

বাংলার খবর ডেস্ক:

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় জনস্বার্থে মোবাইল কোর্টের ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এলপিজি সিলিন্ডার গ্যাসের দোকান ও অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

মাধবপুর বাজার ও জগদীশপুর বাজার এলাকায় পরিচালিত অভিযানে এলপিজি সিলিন্ডার গ্যাস বিক্রয়কারী বিভিন্ন দোকান তদারকি করা হয়। নিরাপত্তা ও বিধিবিধান লঙ্ঘনের দায়ে একটি প্রতিষ্ঠানকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সতর্ক করে ভবিষ্যতে নিয়ম মেনে ব্যবসা পরিচালনার নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে নোয়াপাড়া ইউনিয়নের রতনপুর এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের সময় ইকরাম মিয়া (পিতা: এনু মিয়া, ঠিকানা: বড়ধলিয়া, মাধবপুর) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী তাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযান চলাকালে মাধবপুর থানা পুলিশের একটি টিম উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করে। উপজেলা প্রশাসন জানায়, জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট ও আইনগত অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে মাঠে কৃষিকাজ করতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

error:

মাধবপুরে মোবাইল কোর্টের অভিযান: এলপিজি দোকানে জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ২ লাখ টাকা দণ্ড

আপডেট সময় ০৭:১৩:২৬ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬