
বাংলার খবর ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন আজ শুক্রবার (২০ নভেম্বর)।
তিনি আজ ৬২ বছরে পদার্পণ করলেন।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীকে সংলাপের পরামর্শ দিলেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান
১৯৬৫ সালের ২০ নভেম্বর তাঁর জন্ম।
তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বড় ছেলে।
বর্তমানে তিনি বিএনপির চেয়ারম্যানের দায়িত্বও পালন করছেন।
শৈশব ও শিক্ষাজীবন
তারেক রহমানের শৈশব কেটেছে সাদামাটা পারিবারিক পরিবেশে।
ঢাকা সেনানিবাসের শাহীন স্কুল অ্যান্ড কলেজে তাঁর স্কুলজীবন শুরু হয়।
সেখান থেকেই তিনি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাস করেন।
পরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ভর্তি হন।
সে সময় তাঁর মা খালেদা জিয়া এরশাদবিরোধী আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিলেন।
ওই আন্দোলনের পরিবেশ তাঁকে রাজনীতির দিকে টেনে আনে।
তারেক রহমানের রাজনৈতিক পথচলা
১৯৮৮ সালে তিনি আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে যুক্ত হন।
বাবার জন্মস্থান বগুড়ার গাবতলী উপজেলায় বিএনপির প্রাথমিক সদস্যপদ নেন তিনি।
সবার আগে সব খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হনযুক্ত হন →১৯৯১ সালের জাতীয় নির্বাচনে মায়ের পাঁচটি আসনের প্রচার সমন্বয়ের দায়িত্ব পালন করেন।
পরে ১৯৯৩ সালে বগুড়া জেলা বিএনপির সদস্য হন।
এক-এগারোর তত্ত্বাবধায়ক সরকারের সময় তাঁর বিরুদ্ধে একাধিক মামলা হয়।
এরপর দীর্ঘ সময় তিনি বিদেশে নির্বাসিত জীবন কাটান।
গত বছরের ২৫ ডিসেম্বর তিনি দেশে ফেরেন।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব
চলতি বছরের ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।
ওই নির্বাচনে তিনি বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসনে জয়ী হন।
তাঁর দল বিএনপি সংখ্যাগরিষ্ঠ আসন পায়।
এরপর ১৭ ফেব্রুয়ারি তিনি দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন।
এ ছাড়া রাষ্ট্র সংস্কারে তাঁর ঘোষিত ৩১ দফা কর্মসূচি রাজনৈতিক অঙ্গনে আলোচিত।
সরকারি সূত্র জানায়, দায়িত্ব নেওয়ার পর গত ৯ মাসে ব্যাংক খাতে ঋণ আদায়ে জোর দেওয়া হয়েছে।
এতে খেলাপি ঋণের হার ৩৫.৭৩ শতাংশ থেকে কমে ৩২.৭৮ শতাংশে নেমেছে।
তারেক রহমানের জন্মদিন উপলক্ষে দলের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা তাঁকে শুভেচ্ছা জানাচ্ছেন।
বাংলার খবর ডেস্ক : 



















