ঢাকা ০৬:২৫ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হাইমচরে র‍্যালিসহ নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত Logo মাধবপুরে পিকআপের ইঞ্জিনে ৭৮০০ ইয়াবা, যুবক গ্রেপ্তার Logo মাধবপুরে নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত Logo মুখস্থ নয়, চিন্তা করতে শেখান শিক্ষক’বিশ্ব শিক্ষক দিবসের ভাবনা Logo লাখাইয়ে নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন Logo সরকার আইনের শাসনে বিশ্বাসী: এমপি এস এম ফয়সল Logo হবিগঞ্জ-লাখাই-নাসিরনগর ফোর লেন: দুর্ঘটনা-যানজট রোধে বুল্লা বাজারে আন্ডারপাসের দাবি Logo ক্ষতিপূরণে দীর্ঘসূত্রতার অবসান, বাহুবলে ২৪ ভূমিমালিক পেলেন ১০ কোটি ১৫ লাখ টাকা Logo মাধবপুরের ছাতিয়ানে ভোক্তা অধিকার আইনে অভিযান, ৪ ব্যবসায়ীকে ১৪ হাজার টাকা জরিমানা Logo মাধবপুরে ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৩

হাইমচরে র‍্যালিসহ নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

আফতাবুল ইসলাম মেহেরাব, হাইমচর প্রতিনিধি: চাঁদপুরের হাইমচরে র‍্যালিসহ নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ পালিত হয়েছে। সোমবার (৫ অক্টোবর) সকাল ১১টায় আলগী বাজার সদরের বিভিন্ন সড়কে এ উপলক্ষে র‍্যালি অনুষ্ঠিত হয়।

র‍্যালিতে অংশ নেন হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সফিক পাটোয়ারী, উপজেলা শিক্ষা কর্মকর্তা (উচ্চমাধ্যমিক) মোস্তফা কামাল, প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ এবং উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা।

র‍্যালিটি আলগী বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় শিক্ষকতার মর্যাদা রক্ষা, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে নীলকমল ওছমানিয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ ফারুকুল ইসলাম তাঁর ব্যক্তিগত ফেসবুক পোস্টে শিক্ষকতার গুরুত্ব তুলে ধরেন। তিনি শিক্ষকতাকে শুধু পেশা নয়, বরং মহান দায়িত্ব, অঙ্গীকার এবং প্রজন্ম গড়ার গুরুত্বপূর্ণ ব্রত হিসেবে উল্লেখ করেন।

তিনি বলেন, একজন শিক্ষক জ্ঞান, আদর্শ, ভালোবাসা ও শাসনের মাধ্যমে শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে ভূমিকা রাখেন। শিক্ষার্থীদের সাফল্য, মুখের হাসি ও সুন্দর ভবিষ্যৎই একজন শিক্ষকের পরিশ্রমের অন্যতম বড় স্বীকৃতি।

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে তিনি শিক্ষক-শিক্ষিকা, সহকর্মী ও শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান এবং তাঁর জীবনের শ্রদ্ধেয় শিক্ষকদের স্মরণ করেন।

আয়োজনে এমন একটি শিক্ষাব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়, যেখানে শিক্ষার্থীরা জ্ঞানার্জনের পাশাপাশি নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেমের চর্চার সুযোগ পাবে।

দিবসটি উপলক্ষে শিক্ষক সমাজের মর্যাদা রক্ষা, শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং ভবিষ্যৎ প্রজন্মকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।

আপলোডকারীর তথ্য
Avatar photo

Sekh Sadi

জনপ্রিয় সংবাদ

হাইমচরে র‍্যালিসহ নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

error:

হাইমচরে র‍্যালিসহ নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

আপডেট সময় ০৬:১৬:৪৩ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬