ঢাকা ০২:০৮ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মুখস্থ নয়, চিন্তা করতে শেখান শিক্ষক’বিশ্ব শিক্ষক দিবসের ভাবনা Logo লাখাইয়ে নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন Logo সরকার আইনের শাসনে বিশ্বাসী: এমপি এস এম ফয়সল Logo হবিগঞ্জ-লাখাই-নাসিরনগর ফোর লেন: দুর্ঘটনা-যানজট রোধে বুল্লা বাজারে আন্ডারপাসের দাবি Logo ক্ষতিপূরণে দীর্ঘসূত্রতার অবসান, বাহুবলে ২৪ ভূমিমালিক পেলেন ১০ কোটি ১৫ লাখ টাকা Logo মাধবপুরের ছাতিয়ানে ভোক্তা অধিকার আইনে অভিযান, ৪ ব্যবসায়ীকে ১৪ হাজার টাকা জরিমানা Logo মাধবপুরে ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৩ Logo ঢাকা-সিলেট মহাসড়ক ছয় লেনে ভূমি অধিগ্রহণে ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন Logo লাখাইয়ের সিংহ গ্রামে ১ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন Logo মাধবপুরে এলপিজি সিলিন্ডারের তীব্র সংকট, ১,৫৮৫ টাকার গ্যাস বিক্রি হচ্ছে ২,৫০০ টাকায়

লাখাইয়ে নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

লাখাই প্রতিনিধি:

বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে হবিগঞ্জের লাখাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ অক্টোবর) উপজেলা পরিষদ সভাকক্ষে ভাবগম্ভীর ও উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারেক হাসান। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জামাল মিয়া।

সভায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা অংশ নেন। এছাড়া লাখাই প্রেসক্লাবের সভাপতি বাহার উদ্দিন, লাখাই উপজেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি পারভেজ হাসানসহ স্থানীয় সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে ইউএনও তারেক হাসান বলেন, শিক্ষকরা জাতির মেরুদণ্ড এবং আলোকিত সমাজ গড়ার কারিগর। শিক্ষার গুণগত মান উন্নয়ন ও শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, মর্যাদা ও সম্মানের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরেন। পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, প্রশাসন ও সংশ্লিষ্ট সবার সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা সভায় শিক্ষক প্রতিনিধি ও সাংবাদিক নেতৃবৃন্দ বক্তব্য দেন। বক্তারা শিক্ষকদের অধিকার ও মর্যাদা রক্ষার পাশাপাশি শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আপলোডকারীর তথ্য
Avatar photo

Sekh Sadi

জনপ্রিয় সংবাদ

মুখস্থ নয়, চিন্তা করতে শেখান শিক্ষক’বিশ্ব শিক্ষক দিবসের ভাবনা

error:

লাখাইয়ে নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

আপডেট সময় ১১:৫২:০৪ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬