ঢাকা ০৮:৪০ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নাসিরনগরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত Logo হাইমচর আইডিয়াল স্কুলে অভিভাবক সমাবেশ, পুরস্কার বিতরণ ও বিতর্ক প্রতিযোগিতা Logo লাখাইয়ে মাদক-চুরি রোধে ওয়ার্ডভিত্তিক সভার সিদ্ধান্ত Logo হাইমচরে ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মিছিল ও আলোচনা সভা Logo মাধবপুর পৌরসভায় ১,৭০০ গাছ লাগাতে ব্যয় ১৭ লাখ, সরেজমিনে মিলল দেড় শতাধিক Logo মিরপুর-১০-এ ফুটপাত উচ্ছেদ ঘিরে হামলা-ভাঙচুর, সিটি করপোরেশনের গাড়িতে আগুন Logo লাখাইয়ে মাদক মামলার ওয়ারেন্টে ফের গ্রেপ্তার মাহফুজ, রয়েছে একাধিক মামলা Logo ভারী বৃষ্টির সতর্কবার্তা, ভূমিধসের শঙ্কা ৫ জেলায় Logo আইজিপির সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ, পুলিশি সহযোগিতা জোরদারে আলোচনা Logo প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর নিয়ে আগামীকাল সংবাদ সম্মেলন

হাইমচরে ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মিছিল ও আলোচনা সভা

আফতাবুল ইসলাম মেহেরাব, হাইমচর প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুরের হাইমচরে মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় হাইমচর উপজেলা ওলামা দলের উদ্যোগে উপজেলা বিএনপির কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন হাইমচর উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ আমানউল্লাহ বেপারী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মাজহারুল ইসলাম শফিক।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা ওলামা দলের সভাপতি মোহাম্মদ আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আনসারীসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আলোচনা সভায় মোহাম্মদ আমানউল্লাহ বেপারী দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন। তিনি দাবি করেন, বর্তমান সরকার প্রায় ৩০ লাখ কোটি টাকা ঋণের বোঝা নিয়ে ক্ষমতায় এসেছে। পাশাপাশি তিনি বিএনপির নেতাকর্মীদের দীর্ঘদিনের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অভিজ্ঞতা তুলে ধরেন।

তিনি বলেন, প্রায় ১৭ বছর তাঁরা স্বাভাবিকভাবে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারেননি। বিভিন্ন সময়ে নিজ বাড়িতে অবস্থান করতে না পেরে অন্যের বাসাবাড়ি ও বিভিন্ন স্থানে আশ্রয় নিতে হয়েছে।

মোহাম্মদ মাজহারুল ইসলাম শফিক তাঁর বক্তব্যে ইসলামী মূল্যবোধ ও ধর্মীয় আদর্শের ভিত্তিতে দেশ গঠনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ইসলামী মূল্যবোধ ও ধর্মীয় পরিবেশ প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল প্রতিষ্ঠা করেন।

বক্তারা প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরে সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে উপজেলা বিএনপির কার্যালয় থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি আলগী বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

পরে হাইমচর উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক আলাউদ্দিন আনসারীর নেতৃত্বে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

নাসিরনগরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

error:

হাইমচরে ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মিছিল ও আলোচনা সভা

আপডেট সময় ০৬:৫১:১৯ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬