
ডেস্ক নিউজ বাংলার খবর ২৪:
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ ও দেশটির সাবেক ফার্স্ট লেডি ড. সিতি হাসমাহ মোহাম্মদ আলী মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০০ বছর।
সোমবার পরিবারের বরাত দিয়ে সাউথ চায়না মর্নিং পোস্ট এ তথ্য জানিয়েছে। কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় সিতি হাসমাহর মৃত্যু হয়। তবে তার মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানিয়েছেন, সিতি হাসমাহকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানো হবে।
এক বিবৃতিতে আনোয়ার ইব্রাহিম বলেন, দেশবাসী সিতি হাসমাহর মাতৃসুলভ ভূমিকা ও দেশের প্রতি তার অবদানের কথা সবসময় স্মরণ করবে। একই সঙ্গে তিনি সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ ও তার পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
বাংলার খবর ডেস্ক : 



















