ঢাকা ০৪:৫১ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সায়হাম গ্রুপ পরিদর্শনে মার্কিন প্রতিনিধিদল Logo মাধবপুরের মাদক ব্যবসায়ী শায়েস্তাগঞ্জে ৫৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার Logo আলগী বাজারে ঝুলন্ত বিদ্যুৎ তার, দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে Logo ভারতে প্রবেশের চেষ্টায় জামালগঞ্জ নির্বাচন অফিসের কর্মচারী আটক Logo মাধবপুরে লেবুর দামে অস্বস্তি, হালি ৩০-৪০ টাকা Logo নাসিরনগর সরকারি ডিগ্রি কলেজ কালচারাল ক্লাবের নতুন কমিটি ঘোষণা Logo লাখাইয়ে করাব ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মেহেদী হাসান দুলাল গ্রেপ্তার Logo ৮ দিন পর দুই ইউনিটে উৎপাদনে ফিরল রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র Logo শিক্ষাপ্রতিষ্ঠানে ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটি ২৩ সেপ্টেম্বর Logo সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

আলগী বাজারে ঝুলন্ত বিদ্যুৎ তার, দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে

আফতাবুল ইসলাম মেহেরাব, হাইমচর প্রতিনিধি:
চাঁদপুরের হাইমচর উপজেলার আলগী বাজারের গুরুত্বপূর্ণ মধ্যগলিতে বিদ্যুতের খাম্বা থেকে বিভিন্ন দোকানে নেওয়া সংযোগের তার নিচু ও ঝুলন্ত অবস্থায় থাকায় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে। ব্যস্ত এ সড়ক দিয়ে প্রতিদিন শিক্ষার্থী, পথচারী, রিকশা-ভ্যানসহ বিভিন্ন যানবাহন চলাচল করে।

সরেজমিনে দেখা যায়, বিসমিল্লাহ হার্ডওয়্যারের সামনের একটি বিদ্যুৎ খাম্বাকে ঘিরে একাধিক সংযোগের তার এলোমেলোভাবে নিচের দিকে ঝুলে রয়েছে। স্থানীয় ব্যবসায়ীরা জানান, বড় ট্রাক ও মালবাহী লরি চলাচলের সময় অতীতে এসব তারে গাড়ির ধাক্কা লেগে সংযোগ বিচ্ছিন্ন হওয়ার ঘটনাও ঘটেছে।

স্থানীয়দের দাবি, সড়কটি সংস্কারের পর এর উচ্চতা প্রায় চার ফুট বেড়েছে। কিন্তু বিদ্যুতের খাম্বা ও ফিলার থেকে নেওয়া সংযোগগুলো নতুন উচ্চতার সঙ্গে সামঞ্জস্য করে পুনর্বিন্যাস করা হয়নি। ফলে কিছু তার বর্তমানে তুলনামূলক নিচু হয়ে গেছে।

মধ্যগলিটি দুর্গাপুর হাইস্কুল অ্যান্ড কলেজ, প্রাথমিক বিদ্যালয় ও আলগী বাজার সিনিয়র মাদ্রাসার শিক্ষার্থীদের যাতায়াতের অন্যতম পথ। তাই কোনো তার ছিঁড়ে পড়া, শর্টসার্কিট বা বৈদ্যুতিক দুর্ঘটনা ঘটলে শিক্ষার্থী, পথচারী ও ব্যবসায়ীরা বড় ধরনের ঝুঁকিতে পড়তে পারেন বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

ব্যবসায়ীরা আরও জানান, বাজারে প্রতিদিন উল্লেখযোগ্য পরিমাণ পণ্য ও অর্থের লেনদেন হয়। বৈদ্যুতিক ত্রুটি থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হলে প্রাণহানির পাশাপাশি ব্যবসাপ্রতিষ্ঠান ও মালামালের ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে।

স্থানীয়দের প্রশ্ন, দুর্ঘটনা ঘটার পর ব্যবস্থা নেওয়া হবে, নাকি আগেই ঝুঁকিপূর্ণ তারগুলো শনাক্ত করে নিরাপদ করা হবে?

ব্যবসায়ী ও স্থানীয়রা দুর্ঘটনার অপেক্ষা না করে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন, ঝুলন্ত তারের নিরাপত্তা যাচাই এবং প্রয়োজনীয় সংস্কার ও পুনর্বিন্যাসের দাবি জানিয়েছেন। তাদের প্রত্যাশা, সংশ্লিষ্ট বিদ্যুৎ কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নিয়ে সম্ভাব্য দুর্ঘটনার ঝুঁকি দূর করবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

সায়হাম গ্রুপ পরিদর্শনে মার্কিন প্রতিনিধিদল

error:

আলগী বাজারে ঝুলন্ত বিদ্যুৎ তার, দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে

আপডেট সময় ০৪:১১:২২ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬