ঢাকা ০৮:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নোয়াপাড়ায় সৈয়দ জাবেদের সমর্থনে নারীদের উঠান বৈঠক Logo চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে ডাকাতি, লুট প্রায় ১৫ লাখ টাকার মালামাল Logo মাধবপুরে শিক্ষা অফিসার জাকিরুল হাসানের বিদায় সংবর্ধনা Logo নতুন দায়িত্বে উপদেষ্টা জহির উদ্দিন স্বপন Logo সোনাই নদীতে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে স্রোতে ভেসে নিখোঁজ আব্দুল মন্নান Logo কোরিয়ার আদালতে ২৪৩ শিক্ষার্থীর টাকা ফেরতের দাবি Logo লাখাইয়ে পানিতে তলিয়ে থাকা ঝুঁকিপূর্ণ রাস্তা দিয়ে যাতায়াত, দুর্ভোগে শিক্ষার্থীরা Logo মাধবপুরে বেওয়ারিশ কুকুরের উপদ্রব, বাড়ছে জনমনে আতঙ্ক Logo অসহায় বৃদ্ধা আলতামন বেগমের পাশে দাঁড়াবে কে? Logo হাইমচরে জামায়াতের ওয়ার্ড ও ইউনিট সভাপতি-সেক্রেটারিদের সম্মেলন

নতুন দায়িত্বে উপদেষ্টা জহির উদ্দিন স্বপন

বাংলার খবর ডেস্ক
বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন নতুন দায়িত্ব পেয়েছেন। তাকে পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর পক্ষে চিফ হুইপ নূরুল ইসলাম মনি জহির উদ্দিন স্বপনকে পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করার প্রস্তাব উত্থাপন করেন। পরে কণ্ঠভোটে প্রস্তাবটি পাস হয়।
এর আগে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন জহির উদ্দিন স্বপন। পরে তাকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে মন্ত্রী পদমর্যাদায় নিয়োগ দেওয়া হয়। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার দায়িত্ব পালনের পাশাপাশি এখন তিনি সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির নতুন দায়িত্বও পালন করবেন।
জানা গেছে, এর আগে পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্বে ছিলেন আবদুল মঈন খান। তিনি স্থানীয় সরকারমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় কমিটির সভাপতির পদটি শূন্য হয়। পরে ওই পদে জহির উদ্দিন স্বপনকে দায়িত্ব দেওয়া হয়েছে।
বরিশাল-১ আসনের সংসদ সদস্য জহির উদ্দিন স্বপনকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়ার পর তার নির্বাচনি এলাকার নেতাকর্মীদের মধ্যে হতাশা ও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছিল। তবে পরপর দুটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ায় তার নির্বাচনি এলাকার নেতাকর্মীদের মধ্যে স্বস্তি ফিরেছে বলে জানা গেছে।
নতুন দায়িত্ব পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমেও জহির উদ্দিন স্বপনকে অনেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

নোয়াপাড়ায় সৈয়দ জাবেদের সমর্থনে নারীদের উঠান বৈঠক

error:

নতুন দায়িত্বে উপদেষ্টা জহির উদ্দিন স্বপন

আপডেট সময় ০৬:৩০:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬