ঢাকা ০৭:১৫ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বিদ্যুৎ পরিস্থিতির আপডেট দিয়ে বিপাকে মাদারীপুরের সুমন Logo চৌমুহনী বাজার ব্যবসায়ী কমিটির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা Logo গ্যাস সরবরাহ বেড়েছে, পুরোপুরি স্বাভাবিক হবে বুধবার থেকে Logo বিএনপির স্থায়ী কমিটির সদস্য হলেন ৪ নেতা Logo শিক্ষকদের আর অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান Logo গ্যাস সংকটে মাধবপুরে ৩ কিলোমিটার যানবাহনের দীর্ঘ লাইন, চরম ভোগান্তিতে চালক ও যাত্রীরা Logo প্রচণ্ড গরমে অতিষ্ঠ লাখাই উপজেলার জনজীবন, চরম দুর্ভোগে খেটে খাওয়া মানুষ Logo মহেশখালীতে ভাসমান দুই এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ শুরু: জাতীয় গ্রিডে স্বস্তি Logo সত্যের পক্ষে কলম: সাংবাদিকের বন্ধু সত্য, শত্রুর তালিকা দীর্ঘ Logo হবিগঞ্জে শিল্প কারখানায় গ্যাস সরবরাহ শুরু, স্বস্তি ফিরেছে শিল্পাঞ্চলে

হবিগঞ্জের বাহুবলে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: হুমকির মুখে পরিবেশ ও জনজীবন

মোঃ সুমন মিয়া, বাহুবল প্রতিনিধি (হবিগঞ্জ), বাংলার খবর হবিগঞ্জের বাহুবল উপজেলায় একশ্রেণির প্রভাবশালী ব্যক্তির ছত্রচ্ছায়ায় কোনো ধরনের বৈধ অনুমতি বা ছাড়পত্র ছাড়াই দীর্ঘদিন ধরে চলছে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব। দিনরাত সমানতালে চলা এই অবৈধ ব্যবসার কারণে একদিকে যেমন প্রাকৃতিক পরিবেশ ধ্বংস হচ্ছে, অন্যদিকে নদীভাঙন ও কৃষিজমি নষ্ট হওয়ার চরম ঝুঁকি তৈরি হয়েছে।

স্থানীয়রা জানান, অতিরিক্ত ও ভারী বালুবাহী ট্রাক চলাচলের ফলে গ্রামীণ কাঁচা-পাকা সড়কগুলো দ্রুত ভেঙে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এছাড়া ধুলাবালির কারণে মারাত্মক বায়ুদূষণ ও স্বাস্থ্যঝুঁকিতে পড়েছেন এলাকার শিশু ও বয়োবৃদ্ধরা। প্রভাবশালী চক্রের ভয়ে সাধারণ মানুষ মুখ খুলতে সাহস না পেলেও অবিলম্বে উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন। তারা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এই অবৈধ বালু ব্যবসা চিরতরে বন্ধ এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বিদ্যুৎ পরিস্থিতির আপডেট দিয়ে বিপাকে মাদারীপুরের সুমন

error:

হবিগঞ্জের বাহুবলে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: হুমকির মুখে পরিবেশ ও জনজীবন

আপডেট সময় ০১:৫২:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬