ঢাকা ০২:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo তারেক রহমানের জন্মদিন আজ, ৬২ বছরে পদার্পণ প্রধানমন্ত্রীর Logo আদিতমারীতে বিএনপি অফিসে আগুন, পুড়েছে আসবাব ও কাগজপত্র Logo চরমোনাই পীরের অভিযোগ: রাজনীতির নামে দেশ ধ্বংসের চক্রান্ত করছে আ.লীগ Logo গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত না হতে আইজিপির আহ্বান, পুলিশ ভলিবলে চ্যাম্পিয়ন ডিএমপি-এপিবিএন Logo মাধবপুরে গাঁজাসহ যুবক আটক, উদ্ধার ৫ কেজি Logo আলগী বাজারে জলাবদ্ধতা: সামান্য বৃষ্টিতেই দুর্ভোগে হাইমচরের মানুষ Logo সোহেল তাজের মন্তব্য: ‘শেখ হাসিনা এখন লাশের অপেক্ষায়’ Logo কাটেঙ্গা বিলের জীববৈচিত্র্য: দখলমুক্ত হলো, ফিরবে কি হারানো জলজীবন? Logo মাধবপুরে অভিভাবক সমাবেশ: আইডিয়াল কিন্ডারগার্টেনে পড়াশোনার মান নিয়ে আলোচনা Logo কাটেঙ্গা বিল উদ্ধার: মাধবপুরে সাড়ে ১১ একর জমির সীমানায় লাল নিশান

চৌমুহনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

চৌমুহনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক প্রাণবন্ত অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, নৈতিক শিক্ষা, শৃঙ্খলা বজায় রাখা এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন বিষয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ও চৌমুহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আনিছুল আবদাল শাহ লিটন, অভিভাবক সদস্য ছায়েদুর রহমান, জাহাঙ্গীর আলম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেখা রানী রায়, অভিভাবক সদস্য আশরাফুল আলম এবং সাংবাদিক ও সমাজকর্মী হামিদুর রহমান।

বক্তারা শিক্ষার্থীদের সুশিক্ষিত ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে অভিভাবক, শিক্ষক ও সমাজের সম্মিলিত দায়িত্বের ওপর গুরুত্বারোপ করেন। তারা বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে অভিভাবকদের আরও সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।

সমাবেশে উপস্থিত অভিভাবকরা শিক্ষার্থীদের উন্নয়নে বিদ্যালয়ের বিভিন্ন উদ্যোগকে স্বাগত জানান এবং শিক্ষার পরিবেশ আরও উন্নত করতে নিজেদের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন বিদ্যালয় ও অভিভাবকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সম্পর্ক আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সহায়ক হবে।

সবার আগে সব খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হনযুক্ত হন →
জনপ্রিয় সংবাদ

তারেক রহমানের জন্মদিন আজ, ৬২ বছরে পদার্পণ প্রধানমন্ত্রীর

error:

চৌমুহনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

আপডেট সময় ০৬:৪৩:০৭ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬