ঢাকা ০৩:২২ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা Logo দেশজুড়ে পুলিশের যানবাহনে নাশকতার আশঙ্কা, কড়া সতর্কতা Logo নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা বিএনপির Logo ডাকযোগে চিঠি ও কাফনের কাপড় পাঠিয়ে আদাঐর ইউপি চেয়ারম্যানকে হত্যার হুমকি Logo ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে Logo লাখাইয়ের হাওরে কচুরিপানার জট, বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক Logo সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা, আহত নাসীরুদ্দীন পাটওয়ারী Logo গাঁজা সেবন ও চুরির অভিযোগে লাখাইয়ে যুবক গ্রেপ্তার Logo জামালপুরে জলাবদ্ধতায় তিন বছরে শেষ ১৩৭ মাতৃ লিচুগাছ, সরকারি উদাসীনতা নিয়ে প্রশ্ন Logo জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে কামরুল ইসলাম সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক

হাসিনা-কামালের রায়ের দিন ধার্য হবে আজ

বাংলার খবর ডেস্ক:

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে রায় ঘোষণার তারিখ নির্ধারণ হবে আজ বৃহস্পতিবার।

বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ বর্তমানে মামলাটি রায়ের অপেক্ষার তালিকায় ১ নম্বরে রেখেছে।

বুধবার ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম আবারও পলাতক হাসিনার সর্বোচ্চ সাজা দাবি করেছে। প্রসিকিউটর মিজানুল ইসলাম জানিয়েছেন, বৃহস্পতিবার (আজ) মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসিনার রায়ের তারিখ পাওয়ার আশা করা হচ্ছে।

শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে গত ১২ মে তদন্ত প্রতিবেদন জমা দেয় তদন্ত সংস্থা। পরে ১ জুন রাষ্ট্রপক্ষ হাসিনাকে প্রধান আসামি করে অভিযোগ দায়ের করে, এবং ১০ জুলাই আদালত অভিযোগ গঠন করে বিচার শুরু করে।

মামলায় সাক্ষ্য দিয়েছেন শহীদ পরিবারের সদস্যরা, আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও বিশিষ্ট বুদ্ধিজীবী বদরুদ্দীন উমরসহ মোট ৫৪ জন।

অভিযোগে বলা হয়েছে, শেখ হাসিনা উসকানিমূলক বক্তব্য ও নির্দেশের মাধ্যমে আন্দোলনকারীদের ওপর দমন-পীড়নের নেতৃত্ব দেন। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল ও সাবেক আইজিপি মামুন তাঁর নির্দেশ বাস্তবায়ন করেন।

অন্যদিকে, ভারতে পালিয়ে থাকা হাসিনার রায় ঘিরে নিষিদ্ধ আওয়ামী লীগ রাজধানীসহ বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে নাশকতার চেষ্টা চালাচ্ছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা

error:

হাসিনা-কামালের রায়ের দিন ধার্য হবে আজ

আপডেট সময় ০৯:৩৫:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫