ঢাকা ১১:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ের বুল্লা বাজারে নৈমিত্তিক চুরি, দ্রুত সিসি ক্যামেরা সচলের দাবি Logo বৈষম্যবিরোধী মামলায় কারাগারে বাঘাসুরা ইউনিয়ন আ.লীগের সহসভাপতি তাজুল Logo ধর্মঘরে মাদক ও দুর্নীতিবিরোধী সচেতনতামূলক পথযাত্রা Logo লাখাইয়ে দুর্গাপূজা শান্তিপূর্ণ উদযাপনে পূজা মণ্ডপ কমিটি ও বিএনপির মতবিনিময় Logo হবিগঞ্জে ইজিবাইক-মোটরসাইকেল সংঘর্ষে দুই আরোহী নিহত Logo হাইমচর থানায় পরিচ্ছন্নতা অভিযান, ওসির সঙ্গে বিডি ক্লিনের মতবিনিময় Logo লাখাইয়ের কৃষকদের তাক লাগানো সাফল্য, দেশীয় প্রযুক্তিতে তৈরি কচুরিপানা অপসারণ যন্ত্র Logo বাসে অগ্নিসংযোগ ও নাশকতা নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তে নানা তথ্য Logo লাখাইয়ে ভি.ডব্লিউ.বি উপকারভোগীদের মাঝে খাদ্যশস্য বিতরণ Logo জাতিসংঘ সদর দপ্তরের সামনে মাধবপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান

আসামের কালাইনে ১৮ জন রোহিঙ্গা আটক

সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধি:

ভারতের আসাম রাজ্যের কাছাড় জেলার কালাইন এলাকায় ১৮ জন রোহিঙ্গাকে আটক করেছে স্থানীয় জনসাধারণ ও পুলিশ। আটককৃতদের মধ্যে রয়েছে নারী ও শিশুও। তারা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিল বলে জানা গেছে।

শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যার দিকে কালাইন এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করার সময় স্থানীয়রা প্রথমে তাদের জিজ্ঞাসাবাদ করে এবং পরে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের আটক করে হেফাজতে নেয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছে যে, কয়েক বছর আগে তারা বাংলাদেশের কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবির থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। গত ১২ বছর ধরে তারা হায়দরাবাদে শ্রমিক হিসেবে কাজ করছিল।

সম্প্রতি ভারতে অবৈধ বিদেশিদের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের কঠোর অভিযানের কারণে তারা হায়দরাবাদ থেকে পালিয়ে আসে। রেলপথে বদরপুর হয়ে কালাইনে এসে পৌঁছে বাংলাদেশে ফেরার পরিকল্পনা করেছিল বলে জানিয়েছে তারা। তবে স্থানীয়দের তৎপরতায় তার আগেই তাদের আটক সম্ভব হয়।

পুলিশ জানিয়েছে, আটক রোহিঙ্গাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে এবং বিষয়টি বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গেও সমন্বয় করা হচ্ছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ের বুল্লা বাজারে নৈমিত্তিক চুরি, দ্রুত সিসি ক্যামেরা সচলের দাবি

error:

আসামের কালাইনে ১৮ জন রোহিঙ্গা আটক

আপডেট সময় ০৮:১৪:০১ পূর্বাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫