

বাংলার খবর ডেস্ক:
রাজধানীর মিরপুর-১ নম্বরে বসুমতি পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মিরপুর-১ নম্বরে সনি সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে।
ঘটনার সময় বাসটির চালক ও হেলপারকে মারধর করছিলেন স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। কী কারণে বাসে আগুন দেওয়া হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আরও পড়ুন: বাহুবলে সংঘর্ষ চলাকালে দোকানপাটে হামলা-ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন
🩸 রক্তদাতা খুঁজতে এবং রক্তদাতা হিসেবে যুক্ত হতে এই লিঙ্কে ক্লিক করুন