

লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের লাখাই উপজেলার বুল্লা বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে ২৭ পিস ইয়াবাসহ করাব ইউনিয়নের সিংহগ্রাম ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মোশারফ হোসেনকে আটক ও দণ্ডিত করা হয়েছে। ২১ নভেম্বর এ অভিযান পরিচালিত হয়। দণ্ডপ্রাপ্ত মোশারফ হোসেন লাখাই উপজেলার সিংহগ্রাম এলাকার মৃত সুন্দর আলীর ছেলে।
স্থানীয় সূত্র ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২১ নভেম্বর বুল্লা বাজারে মোবাইল কোর্ট চলাকালে ২৭ পিস ইয়াবাসহ মোশারফ হোসেনকে আটক করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। পরে দণ্ডপ্রাপ্ত আসামিকে পরবর্তী আইনানুগ প্রক্রিয়ার জন্য আদালতে প্রেরণ করা হয়।
এলাকাবাসীর অভিযোগ, রাজনৈতিক পট পরিবর্তনের পর গত ৫ আগস্টের পর থেকে মোশারফ হোসেন এলাকায় ইয়াবা বিক্রিতে আরও বেপরোয়া হয়ে ওঠেন এবং স্থানীয়ভাবে মাদক কারবারে জড়িয়ে পড়েন। প্রশাসনের এই অভিযানে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন এলাকাবাসী।
আরও পড়ুন: দলীয় ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের আহ্বান জানিয়ে হুঁশিয়ারি দিলেন প্রসিকিউটর আমিনুল ইসলাম
🩸 রক্তদাতা খুঁজতে এবং রক্তদাতা হিসেবে যুক্ত হতে এই লিঙ্কে ক্লিক করুন