

বাংলার খবর ডেস্ক: নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপির নেতাকর্মীরা।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউনের প্রতিবাদে এ মিছিল হয়।
আরও পড়ুন: ফতুল্লায় মাদ্রাসার লাইব্রেরিতে আগুন, দগ্ধ ৬ শিক্ষার্থীসহ আহত ৫১
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল ৪টার দিকে মিছিলটি বের হয়।
নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ।
বৃষ্টিতে ভিজেও নেতাকর্মীরা এতে অংশ নেন।
মিছিলটি শুরু হয় আড়াইহাজারের শহীদ মঞ্জুর স্টেডিয়াম থেকে।
উপজেলা সদরের বিভিন্ন সড়ক ঘুরে এটি পায়রা চত্বরে গিয়ে শেষ হয়।
এতে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্য দেন নজরুল ইসলাম আজাদ।
তিনি বলেন, ‘আওয়ামী লীগকে অনেক ছাড় দেওয়া হয়েছে, আর নয়।’
তিনি জানান, এখন থেকে দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে।
আওয়ামী লীগের লোকদের ধরে জেলে দেওয়ার কথাও বলেন তিনি।
প্রধানমন্ত্রী তারেক রহমানকে ‘মানবিক নেতা’ উল্লেখ করেন এই সংসদ সদস্য।
তার দাবি, সে কারণেই আওয়ামী লীগকে অনেক ছাড় দেওয়া হয়েছিল।
তিনি বলেন, ‘শান্তিতে থাকলে ভালো, না হলে আর কোনো ছাড় নয়।
এখন থেকে আওয়ামী লীগের বিষয়ে জিরো টলারেন্স।’
নিজের দলের নেতাকর্মীদেরও সতর্ক করেন এমপি আজাদ।
আত্মীয় বা পরিচিত হওয়ার কারণে কেউ আওয়ামী লীগের কাউকে ছাড় দিলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
যেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা থাকবেন, সেখানেই প্রতিরোধ গড়ার নির্দেশ দেন তিনি।
এমপির এসব বক্তব্যের বিষয়ে আওয়ামী লীগের স্থানীয় কোনো নেতার প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
দলটির কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ রয়েছে।